নোটিশ:
শিরোনামঃ
ডেঙ্গু নিয়ন্ত্রণে হাসপাতালের শয্যা নয়, পাড়াভিত্তিক প্রতিরোধই অগ্রাধিকার উত্তরবঙ্গে ১,০০০ কোটি টাকার কৃষি অর্থনৈতিক অঞ্চল গড়ার পরিকল্পনা বিনামূল্যের পাঠ্যবই বিতরণ শেষ না হওয়া পর্যন্ত নোট-গাইড ছাপা বন্ধ ডেঙ্গুতে আরও ২ মৃত্যু, ২৪ ঘণ্টায় হাসপাতালে ১,৫১৯ রোগী নতুন বেতন কাঠামো প্রকাশ, সৈনিকের প্রারম্ভিক মূল বেতন ২১,৪০০ টাকা চট্টগ্রাম বন্দরে লাইটার সংকট, বহির্নোঙরে খালাসের অপেক্ষায় ৩৭ জাহাজ শকুন সংরক্ষণে আন্তর্জাতিক বৈঠক বসছে সুন্দরবনে ২৫ নভেম্বর ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামানোর লক্ষ্য বাংলাদেশ ব্যাংকের রামগতির দুই শিক্ষার্থী ইংলিশ অলিম্পিয়াডের বিশ্ব আসরে ১১ মাস পেঁয়াজ আমদানি বন্ধ, উৎপাদন চাহিদা ছাড়িয়েছে ৪১ শতাংশ

পাকিস্তানে আকস্মিক বন্যা ও ভূমিধসে ২১ জনের মৃত্যু, ২০০-এর বেশি পর্যটক উদ্ধার

আল-জাজিরা
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৯২ বার দেখা হয়েছে
AFP__20250716__66VJ99E__v1__HighRes__PakistanWeatherMonsoon-1753189386

গত ২৪ ঘণ্টায় পাকিস্তানজুড়ে টানা বৃষ্টিতে আকস্মিক বন্যা ও ভূমিধসে অন্তত ২১ জনের মৃত্যু হয়েছে, যা চলতি বর্ষায় মোট প্রাণহানি সংখ্যা ২৪২-এ পৌঁছেছে।

উত্তরের গিলগিট-বালতিস্তান অঞ্চলে মেঘভাঙা বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত তিনজন নিহত হয়েছেন এবং ২০০ জনের বেশি পর্যটক আটকে পড়েন। সরকার জানিয়েছে, পরে তাদের উদ্ধার করে চিলাস শহরে আশ্রয় দেওয়া হয়। এখনও অন্তত ১৫-২০ জন নিখোঁজ রয়েছেন, যাদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। প্রয়োজনে হেলিকপ্টার ব্যবহারের প্রস্তুতিও রয়েছে।

এর আগে সোমবার, একই অঞ্চলের দিয়ামার জেলায় আরও চার পর্যটক নিহত হন এবং ১৫ জন নিখোঁজ হন বন্যার কারণে।

এছাড়া পাশের খাইবার পাখতুনখোয়া প্রদেশে শিশু সহ অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে, বেশিরভাগই ঘরবাড়ি ধসে।

জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA) জানিয়েছে, এ বছরের বৃষ্টিপাত গড়ের চেয়ে অনেক বেশি। ২০২২ সালের ভয়াবহ বন্যা থেকে এখনো পুরোপুরি পুনরুদ্ধার করতে পারেনি দেশটি, যেখানে প্রায় ১,৭০০ জন নিহত ও ৩ কোটিরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন।

গিলগিট-বালতিস্তান দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ইতোমধ্যেই হিমবাহ-সংলগ্ন হ্রদ থেকে হঠাৎ বন্যার আশঙ্কা জানিয়ে সতর্কতা জারি করেছিল। তবে কর্তৃপক্ষ বলছে, অনেক পর্যটক সতর্কতা মেনে চললেও, কিছু মানুষ হয় সেটি দেখেননি কিংবা উপেক্ষা করেছেন।

অন্যদিকে, রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে এক আবাসিক এলাকায় দুটি যাত্রীবাহী গাড়ি প্রবল স্রোতে ড্রেনের পানিতে ভেসে যায়। নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT