রাবির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণিল আয়োজনে মুখর ক্যাম্পাস - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের কুবি শিক্ষার্থীদের রাতের যাতায়াত সুবিধার্থে দুটি বাস বৃদ্ধি আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু নবীনদের পদচারণায় মুখরিত কুবি ক্যাম্পাস; উৎসবমুখর পরিবেশে বরণ কুবিতে প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন

রাবির ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, বর্ণিল আয়োজনে মুখর ক্যাম্পাস

রাফাসান আলম, রাবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৯৬ বার দেখা হয়েছে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।  রবিবার (৬ জুলাই) জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার। ১৯৫৩ সালের এই দিনে যাত্রা শুরু করে দেশের অন্যতম এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান।

সকাল ১০টায় জাতীয় সংগীত পরিবেশন এবং প্রশাসন ভবন-১ এর সামনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হয়। এরপর বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে উদযাপন অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে শুরু হয়। পরে শোভাযাত্রা অনুষ্ঠিত হয় ক্যাম্পাসজুড়ে।

বেলা ১১টায় বৃক্ষরোপণ এবং ১১টা ৩০ মিনিটে সিনেট ভবনে আলোচনা সভার আয়োজন করা হয়। বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয় স্টেডিয়ামে খেলাধুলার আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী বক্তব্যে শিক্ষা উপদেষ্টা প্রফেসর চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে উপস্থিত হতে পেরে আমি আনন্দিত। এ বিশ্ববিদ্যালয়ের অবদান জাতীয় জীবনের নানা ক্ষেত্রে স্মরণীয়। জুলাই মাসে এমন আয়োজনে তরুণ শিক্ষার্থীদের মাঝে এসে ভালো লাগছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাইকে অভিনন্দন জানাই।’

তিনি আরও বলেন, ‘আশা করছি, আনন্দমুখর পরিবেশে আমরা দিনটি উদযাপন করব। সকলে মিলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবান্ধব পরিবেশ ধরে রাখব। এই বিশ্ববিদ্যালয় যেন আগামী অনেক বছর তার যে গুরু দায়িত্ব এবং যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে নিয়ে করছে তা যেন ধরে রাখতে পারে কামনা করছি।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT