নোটিশ:
শিরোনামঃ
নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি-২০২৫

মাহমুদা নাঈমা, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে
বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে পূবালী ব্যাংক পিএলসি-এর আয়োজনে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের পাশে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি নারিকেল গাছের চারা রোপণ করেন।

অনুষ্ঠানে উপাচার্য বলেন, “পূবালী ব্যাংক একটি আর্থিক প্রতিষ্ঠান হলেও দেশের পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।” তিনি আরও বলেন, “পূবালী ব্যাংকের সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের সম্পর্ক আগে থেকে বিদ্যমান থাকলেও এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে সেই সম্পর্ক আরো বেগবান হলো।”

পূবালী ব্যাংক পিএলসি এ কর্মসূচির জন্য মোট ২০০টি ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা সরবরাহ করে। এর মধ্যে ছিল আম, জাম, পেয়ারা, আমড়া, লেবু, জলপাই, জাম্বুরা, অরবরই, আমলকি, বরই, দেবদারু, কাঠগোলাপ, বকুল, স্বর্ণচাঁপা, বহেরা, নিম, অর্জুন, চেরি, মেহেদী, কামরাঙা ও লিচুসহ বিভিন্ন প্রজাতি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এসব চারাগাছ রোপণ করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক প্রফেসর ড. রাজু আহমেদ, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক প্রকৌশলী মো. হাফিজুর রহমান, পূবালী ব্যাংক পিএলসি ময়মনসিংহ অঞ্চলের উপমহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোহাম্মদ মনিরুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মোহাম্মদ আজহারুল ইসলাম, ত্রিশাল শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ইউসুফ আলী ও ডেপুটি জুনিয়র অফিসার দেবরাজ ব্যানার্জী। এছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরাও উপস্থিত ছিলেন।

ক্যাম্পাসের সৌন্দর্য বর্ধন ও পরিবেশ সুরক্ষায় এই বৃক্ষরোপণ কর্মসূচিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সাধারণ শিক্ষার্থীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT