নোটিশ:
শিরোনামঃ
বৈশ্বিক মজুত কমায় তেলের দামের পূর্বাভাস আবার বাড়াল যুক্তরাষ্ট্রের ইআইএ ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদায় ৩.৬ গিগাওয়াটের চুক্তি গুগলের দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি ৬.৯% হতে পারে, জ্বালানি ও আবহাওয়ায় ঝুঁকি: বিশ্বব্যাংক ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ভ্যাকসিন ট্রায়াল বিবেচনায় বাংলাদেশ রামপালে ৪৪২ মেগাওয়াট-পিক সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রেমিট্যান্স ও রিজার্ভে স্বস্তি, তবে সংস্কার জরুরি: বিশ্বব্যাংক ট্যানারি বর্জ্য থেকে বছরে ১০ কোটি ডলারের আমদানি বিকল্প তৈরির সম্ভাবনা বাংলাদেশ-ইন্দোনেশিয়া অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে সিইপিএ প্রস্তাব কুবি শিক্ষার্থীকে ছিনতাইয়ের অভিযোগ, ১০ লাখ টাকা দাবির ঘটনায় তদন্তে পুলিশ

ছুটি কমিয়ে ক্লাস বাড়াবে সরকার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৪ বার দেখা হয়েছে
leave in school

প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার জানিয়েছেন, শিক্ষা প্রতিষ্ঠানে অপ্রয়োজনীয় ছুটি কমানো হবে।

রোববার (৭ সেপ্টেম্বর) সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

উপদেষ্টা বলেন, বছরে ৩৬৫ দিনের মধ্যে স্কুলে মাত্র ১৮০ দিন ক্লাস হয়। এত অল্প সময়ে প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়া সম্ভব নয়। এজন্য ক্লাসের সংখ্যা বাড়াতে হবে। এ বিষয়ে শিক্ষকদের সঙ্গে আলোচনা হয়েছে এবং প্রধান উপদেষ্টার নির্দেশনায় শিগগিরই নতুন একাডেমিক ক্যালেন্ডার ঘোষণা করা হবে, যেখানে ছুটি কমিয়ে ক্লাস বাড়ানো হবে।

তিনি জানান, বর্তমানে দেশে সাক্ষরতার হার ৭৭ দশমিক ৯ শতাংশ। তবে শুধু হার বাড়ালেই হবে না, শিক্ষার গুণগত মানও উন্নয়ন করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার এ লক্ষ্যে কাজ করছে।

বিধান রঞ্জন রায় পোদ্দার বলেন, প্রাথমিক শিক্ষা একজন শিক্ষার্থীর শিক্ষাজীবনের মূল ভিত্তি। শুরু থেকেই শক্ত ভিত্তি গড়ে তুলতে পারলে পরবর্তী শিক্ষাজীবন সফল হবে, অন্যথায় অপূর্ণতা থেকে যাবে। এজন্য প্রাথমিক শিক্ষাকে প্রকৃত শিক্ষায় রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি জানান, খুব শিগগির প্রাথমিক স্কুলগুলোতে দুপুরের খাবার চালু করা হবে। সেখানে প্রতিটি শিক্ষার্থীর জন্য বন রুটি, কলা, ডিম ও দেশীয় ফল থাকবে। এছাড়া যেসব স্কুলে শিক্ষার্থীরা পিছিয়ে আছে, তাদের জন্য অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়ের সচিব, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT