ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোটে নিবন্ধন ৯ লাখ ছাড়ালো - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ভোটে নিবন্ধন ৯ লাখ ছাড়ালো

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার দেখা হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে পোস্টাল ভোটের জন্য এখন পর্যন্ত ৯ লাখ ৪০ হাজার ১৮৪ জন ভোটার নিবন্ধন করেছেন। প্রবাসী বাংলাদেশি ছাড়াও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী এবং নিজ এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবীরা এই নিবন্ধনের আওতায় রয়েছেন।

নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে সোমবার (সর্বশেষ হালনাগাদ বেলা ১টা ৪০ মিনিট) প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে মোট ৯ লাখ ৪০ হাজার ১৮৪ জন ভোটার নিবন্ধন সম্পন্ন করেছেন।

নিবন্ধিত ভোটারদের মধ্যে পুরুষ ভোটার ৮ লাখ ৩৭ হাজার ৪৮৮ জন এবং নারী ভোটার ১ লাখ ২ হাজার ৬৯৪ জন।

প্রবাসী ভোটারদের মধ্যে সৌদি আরব থেকে সর্বাধিক ১ লাখ ৭৬ হাজার ৭৫৫ জন নিবন্ধন করেছেন। এরপর রয়েছে কাতার (৬৩ হাজার ৭৩৯), মালয়েশিয়া (৫১ হাজার ১৭০), ওমান (৪৭ হাজার ৬৭), সংযুক্ত আরব আমিরাত (৩১ হাজার ১৭৯) এবং যুক্তরাষ্ট্র (২৭ হাজার ৮৭ জন)।

দেশের ভেতরে ‘ইন-কান্ট্রি পোস্টাল ভোট’ ক্যাটাগরিতে নিবন্ধন করেছেন ৩ লাখ ৪৬ হাজার ১১০ জন ভোটার।

জেলাভিত্তিক হিসেবে শীর্ষে রয়েছে কুমিল্লা—৭৮ হাজার ২৭৪ জন। এরপর ঢাকা (৭১ হাজার ৪৬২), চট্টগ্রাম (৬৭ হাজার ৪৭৩), নোয়াখালী (৪৫ হাজার ৭৮) ও সিলেট (৩২ হাজার ৪৮০ জন)।

আসনভিত্তিক হিসাবে সর্বাধিক নিবন্ধন হয়েছে ফেনী-৩ আসনে—১৩ হাজার ৬২ জন। এছাড়া চট্টগ্রাম-১৫ আসনে ১০ হাজার ৪৮৭, নোয়াখালী-১ আসনে ১০ হাজার ৪১৯ এবং কুমিল্লা-১০ আসনে ১০ হাজার ২৭৩ জন ভোটার নিবন্ধন করেছেন।

ইসি জানিয়েছে, প্রবাসী ভোটার, সরকারি চাকরিজীবী, নির্বাচনী দায়িত্বে থাকা ব্যক্তি এবং আইনি হেফাজতে থাকা ভোটাররা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। সময়সীমা সম্প্রতি বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ নভেম্বর উদ্বোধন হওয়া এই অ্যাপের মাধ্যমে বিশ্বের ১৪৮টি দেশ থেকে প্রবাসী বাংলাদেশিরা নিবন্ধন করতে পারছেন। নিবন্ধনের ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশের মোবাইল নম্বর ব্যবহার বাধ্যতামূলক।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT