জীবননগর থানা ঘেরাও, গ্রেপ্তার বিরোধে উত্তপ্ত মনোহরপুর - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Casino Winbeast – ce qu’il faut savoir

জীবননগর থানা ঘেরাও, গ্রেপ্তার বিরোধে উত্তপ্ত মনোহরপুর

রিপোর্টারের নাম
  • আপডেট সময় রবিবার, ৬ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ বার দেখা হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগরে ঈদগাহ মাঠের জমি নিয়ে দুই পক্ষের বিরোধের জেরে একপক্ষের দুজন সদস্যকে গ্রেপ্তারের প্রতিবাদে শত শত গ্রামবাসী থানা ঘেরাও করেন। শনিবার সন্ধ্যায় জীবননগর উপজেলার মনোহরপুর দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদগাহ কমিটির পক্ষ থেকে মাঠে প্রাচীর নির্মাণের সময় প্রতিপক্ষের বাধায় কাজ বন্ধ হয়ে যায়। এ সময় সংঘর্ষে আহত হন সাবেক মেম্বার জাফিরুল ইসলাম, বর্তমান মেম্বার তুহিন এবং বিএনপি নেতা সাইফুল ইসলামসহ অনেকে। ঘটনার পর জাফিরুল ইসলাম তিনজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। পাল্টা মামলা করেন প্রতিপক্ষের শাহজান আলী, যা আদালত আমলে নিয়ে পুলিশকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

আদালতের আদেশে পুলিশ স্বপন হোসেন ও নাসির নামের দুইজনকে গ্রেপ্তার করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ঈদগাহ কমিটির পক্ষের শত শত নারী-পুরুষ ও বিএনপি নেতাকর্মীরা থানার সামনে জড়ো হয়ে তাদের মুক্তির দাবি জানায়। পুলিশের দাবি, তারা কেবল আদালতের নির্দেশ বাস্তবায়ন করছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে থানায় উপস্থিত হন থানা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ময়েন উদ্দিন। একপর্যায়ে পুলিশ প্রতিপক্ষের মামলায় নজরুল ইসলাম ডাকু ও রকিবুল ইসলামকে গ্রেপ্তার করলে রাত ১১টার দিকে গ্রামবাসী শান্তভাবে ফিরে যায়।

জাফিরুল ইসলাম অভিযোগ করেন, প্রতিপক্ষ শাহজান আলীর নেতৃত্বে প্রাচীর নির্মাণে বাধা দেওয়া হয় ও গ্রামবাসীদের ওপর হামলা চালানো হয়। আবার উল্টো তাদের বিরুদ্ধেই মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শহিদুর রহমান বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। দু’টি মামলায় চারজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং নিয়ম অনুযায়ী তাদের আদালতে সোপর্দ করা হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT