নোটিশ:

ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে লুক্সেমবার্গ, জাতিসংঘ অধিবেশনে যোগ দেবে কয়েকটি দেশ

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে
Capture

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপের আরেক দেশ লুক্সেমবার্গ। দেশটি জানিয়েছে, আগামী সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিয়ে ফিলিস্তিন স্বীকৃতির উদ্যোগে অন্যান্য কয়েকটি দেশের সঙ্গে যুক্ত হবে তারা।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার প্রতিবেদন অনুযায়ী, সোমবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী লুক ফ্রিডেন বলেন, সাম্প্রতিক মাসগুলোতে পরিস্থিতি ভয়াবহভাবে অবনতির দিকে গেছে। দুই রাষ্ট্রভিত্তিক সমাধান এখনও কার্যকর—এটি দেখাতে বিশ্বজুড়ে আন্দোলন তৈরি হয়েছে, আর সেই প্রচেষ্টায় ইতিবাচক ভূমিকা রাখতে ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে লুক্সেমবার্গ।

এই উদ্যোগের নেতৃত্ব দিচ্ছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। একইসঙ্গে ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা ও বেলজিয়ামও জাতিসংঘের আসন্ন অধিবেশনে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা প্রকাশ করেছে।

তবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর অভিযোগ, এই ধরনের স্বীকৃতি হামাসকে উৎসাহিত করছে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবরে ইসরাইলের গাজা অভিযান শুরু হওয়ার পর থেকে প্রায় ৬৪ হাজার ৯০০ মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই সাধারণ নাগরিক। সম্প্রতি জাতিসংঘের তদন্তে ইসরাইলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগ আনা হয়েছে এবং শীর্ষ নেতাদের বক্তব্যকে সহিংসতাকে উসকে দেওয়ার দায়ে অভিযুক্ত করা হয়েছে।

বিশ্লেষকদের মতে, ইউরোপের দেশগুলো একে একে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ায় আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের রাষ্ট্রীয় মর্যাদার দাবিতে সমর্থন আরও জোরদার হচ্ছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT