নোটিশ:

সীমান্তে তীব্র গুলি বিনিময়, পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা চরমে

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে
Screenshot 2025-12-06 105414

সৌদি আরবে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দুই দেশ পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে উত্তেজনা নতুন করে বাড়ছে। শুক্রবার গভীর রাতে দুই দেশের সীমান্তে তীব্র গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। সংঘর্ষের জন্য পরস্পরকে দায়ী করেছে দুই পক্ষ। খবর আল জাজিরা।

সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেন, পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক জেলায় আগে হামলা চালায়। অন্যদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী কার্যালয়ের একজন মুখপাত্র অভিযোগ করেন, আফগান বাহিনী চামান সীমান্তে ‘উসকানিহীনভাবে গুলিবর্ষণ’ করেছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জাইদি এক বিবৃতিতে বলেন, “পাকিস্তান তার ভূখণ্ডের অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সতর্ক ও প্রতিশ্রুতিবদ্ধ।”

সীমান্ত এলাকার বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানান, স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটের দিকে গুলি বিনিময় শুরু হয় এবং প্রায় দুই ঘণ্টা পর্যন্ত চলে।

কান্দাহার তথ্য বিভাগের প্রধান আলী মোহাম্মদ হকমাল অভিযোগ করেন, পাকিস্তানি বাহিনী ‘হালকা ও ভারী কামান’ ব্যবহার করেছে এবং বেসামরিক বাড়িঘর লক্ষ্য করেও মর্টার নিক্ষেপ করা হয়েছে। তিনি জানান, পরে উভয় পক্ষই গুলি বন্ধ করতে সম্মত হয়।

এই ঘটনা এমন সময় ঘটল যখন মাত্র দুই দিন আগে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে নতুন করে শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। আলোচনায় স্থায়ী সমাধান না এলেও দুই দেশই নাজুক যুদ্ধবিরতি বজায় রাখার বিষয়ে সম্মত হয়েছিল।

আরএ

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT