নোটিশ:
শিরোনামঃ
ভারত থেকে ফেরার পরিকল্পনায় নতুন পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা: রয়টার্স নাগরিক অধিকার ও বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা: রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে আইনের শাসন বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ স্থগিতের মেয়াদ জানুয়ারি পর্যন্ত বাড়াল চীন পারমাণবিক স্থাপনার নিরাপত্তায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও আন্তর্জাতিক নজরদারি জরুরি বাইরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্র আবার জেনারেটরনির্ভর জনসমাগমের আয়োজনে নিরাপত্তা: আনুষ্ঠানিকতার সঙ্গে চাই কার্যকর প্রস্তুতি কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা

টেকনোলজির সুফল মানুষের কাছে পৌঁছাতে হবে: নোবিপ্রবি উপাচার্য

মো: নাঈমুর রহমান, (নোবিপ্রবি প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ২০০ বার দেখা হয়েছে
সংগ্রহীত।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘ক্লাইমেট-রেজিলিয়েন্ট অ্যাকোয়াটিক ফুড সিস্টেমস্ ফর হেলদি লাইভস্ অব ইয়াং উইমেন এন্ড গার্লস ইন বাংলাদেশ (অ্যাকোয়াফুড)’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ আগস্ট ২০২৫) নোবিপ্রবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) সেমিনার কক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল বলেন, কোপেনহেগেন বিশ্ববিদ্যালয় থেকে আগত অতিথি নান্না রোস এবং বাকে ডি রোস সহ প্রিয় শিক্ষক, গবেষক এবং ছাত্রছাত্রী সকলকে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানাই। আমি চাই অত্যন্ত সময়োপযোগী এই গবেষণার মাধ্যমে সমাজের এবং দেশের কল্যাণে আপনারা পদচিহ্ন রেখে যাবেন। এই গবেষণা কোলাবোরেশনের ক্ষেত্রে একটা ভালো উদাহরণ হতে পারে। সম্প্রতি গত মাসে আমি পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের টিমের সঙ্গে নেদারল্যান্ডস্ ভ্রমণ করি এবং সেখানে আমরা কোস্টাল এরিয়া তথা লবণাক্ততা প্রবণ এলাকাতে কী ধরণের ফসল উৎপাদন করতে পারি তা নিয়ে আলোচনা হয়।এ সময় তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব উপশমের ক্ষেত্রে খাপ খাওয়ানোটা বেশি জরুরী। এক্ষেত্রে আমাদের শিক্ষক এবং গবেষকগণ যৌথভাবে কাজ করার জন্য এগিয়ে আসতে হবে। আমরা অপুষ্টি এবং অন্যান্য রোগব্যাধি থেকে আমাদের দেশের মানুষকে রক্ষা করতে চাই। এক্ষেত্রে আমাদের টেকনোলজির সুফলকে ল্যাবরেটরি পর্যায় থেকে মার্কেট পর্যায়ে মানুষের কাছে নিয়ে যেতে হবে। আমি আশা করি এই কর্মশালা অ্যাকোয়াফুড এবং অ্যাকোয়াফিশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মেহেদী মাহমুদুল হাসানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ।কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক এবং অ্যাকোয়াফুড রিসার্চ প্রজেক্ট, নোবিপ্রবির পিআই ড. আবদুল্লাহ-আল মামুন।

এতে কি-নোট স্পিকার হিসেবে ছিলেন অ্যাকোয়াফুড প্রকল্পের পিআই ডেনমার্কের কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নান্না রোস এবং কো-পিআই, যুক্তরাজ্যের অ্যাবারডিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. বাকে ডি রোস। কর্মশালায় ড. নান্না রোস অ্যাকোয়াফুড প্রকল্পের ওপর তার গবেষণালব্ধ তথ্যবহুল প্রেজেন্টেশন উপস্থাপন করেন এবং উক্ত গবেষণা মানব কল্যাণে কিভাবে কাজে আসবে তা ব্যাখ্যা করেন। এ সময় ড. বাকে ডি রোস প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এছাড়াও বক্তব্য রাখেন নোবিপ্রবি ফুড টেকনোলজি এন্ড নিউট্রিশন সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. রুহুল কবির। কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন ফিশারিজ এন্ড মেরিন সায়েন্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মেহেদী মাহমুদুল হাসান।

উল্লেখ্য, কর্মশালায় নোবিপ্রবি বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকবৃন্দ অংশ নেয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT