সিইসির সঙ্গে শাপলা প্রতীক ইস্যুতে এনসিপির বৈঠক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ধর্ম নয়, নিরাপত্তাই অগ্রাধিকার—বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বড় বার্তা ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত

সিইসির সঙ্গে শাপলা প্রতীক ইস্যুতে এনসিপির বৈঠক

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৪৬ বার দেখা হয়েছে

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছেন। রোববার (১৩ জুলাই) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গিয়ে তারা এ বৈঠকে অংশ নেন। সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন ভবনে উপস্থিত হন তারা এবং বেলা ১১টার দিকে সিইসির সঙ্গে আলোচনা শুরু হয়।

ইসি সূত্র জানিয়েছে, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং উত্তরাঞ্চলের সংগঠক সারজিস আলমসহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেন।

সূত্র আরও জানায়, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিধিমালার খসড়া থেকে সম্প্রতি ‘শাপলা’ প্রতীকটি বাদ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, মোট ১১৫টি প্রতীক সংরক্ষণ করে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। তবে এনসিপি শুরু থেকেই ‘শাপলা’ প্রতীক দাবি করে আসছিল, ফলে প্রতীকটি বাদ যাওয়ায় দলটি কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করছে।

এর আগে গত ২২ জুন নিবন্ধনের আবেদন করার সময় এনসিপি ‘শাপলা’ প্রতীক দাবি করে। একই প্রতীক চেয়েছিল নাগরিক ঐক্যও, যার নেতৃত্বে রয়েছেন মাহমুদুর রহমান। গত ১৭ এপ্রিল নাগরিক ঐক্যও ‘শাপলা’ প্রতীকের জন্য দাবি জানিয়ে কমিশনের সঙ্গে বৈঠক করে। প্রতীকটি নিয়ে উভয় দলের মধ্যে দ্বন্দ্ব থাকায় শেষ পর্যন্ত নির্বাচন কমিশন প্রতীকটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়।

বর্তমানে দেশে ৫০টি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নিবন্ধিত রয়েছে। বাকি প্রতীকগুলো নতুন দল ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে বণ্টন করবে ইসি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT