নোটিশ:
শিরোনামঃ
সম্পাদকীয়: ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতার পাশাপাশি সুলভ পরীক্ষা ও চিকিৎসা নিশ্চিত করতে হবে বিশ্ব ডায়াবেটিস দিবসে সচেতনতার আহ্বান, বাংলাদেশে রোগীর সংখ্যা নিয়ে উদ্বেগ গ্রামীণ স্বাস্থ্যসেবায় ভবন নয়, জনবল ও জবাবদিহিও নিশ্চিত করতে হবে জাতীয় মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি প্রতিষ্ঠার সিদ্ধান্তের কথা জানাল সরকার নারায়ণগঞ্জ–ঢাকা–জয়দেবপুর পাইলটের পর চট্টগ্রাম পর্যন্ত বৈদ্যুতিক ট্রেন সম্প্রসারণের পরিকল্পনা ঢাকার চারপাশে চক্রাকার নৌপথের পরিকল্পনা, নদীদূষণের ৪২৬ উৎস চিহ্নিত গ্রামীণ স্বাস্থ্যসেবা সম্প্রসারণে ৫৬ হাজার ৭৫০ কোটি টাকার দুই প্রকল্পের প্রস্তাব এলএনজি টার্মিনাল সম্প্রসারণে ব্যয় ও জ্বালানি নিরাপত্তার স্বচ্ছ হিসাব চাই জাহাজ নির্মাণশিল্পে দ্রুত অর্থ ছাড় ও কার্যকর অর্থায়নব্যবস্থার তাগিদ শিল্পমন্ত্রীর মহেশখালীতে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনালের প্রস্তাব অনুমোদন, নির্মাণে চীনা প্রতিষ্ঠান

নজরুল বিশ্ববিদ্যালয়ে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ সমাবেশ ও স্মারকলিপি প্রদান

ওয়ালিদ মুহাম্মাদ (জাককানইবি প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫
  • ৩৫৯ বার দেখা হয়েছে
received_1385237715981593

২২ এপ্রিল ২০২৫, সোমবার “চির উন্নত মম শির” চত্বরে দুপুরে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের শিক্ষার্থীরা এক বিক্ষোভ সমাবেশে অংশ নেন। ‘প্রকৌশলী অধিকার আন্দোলন’ ব্যানারে আয়োজিত এ কর্মসূচিতে তারা প্রকৌশল ক্ষেত্রে বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বিদ্যমান বৈষম্য দূরীকরণ ও সমান সুযোগ নিশ্চিত করার দাবি জানান।

বক্তারা বলেন, “বাংলাদেশে সরকারি প্রকৌশল পেশায় বিএসসি ইঞ্জিনিয়াররা বিভিন্ন পর্যায়ে বৈষম্যের শিকার হচ্ছেন, যা সংবিধানের ১৫(খ), ১৯(১), ২০(১), ২৭, ২৮(১) ও ২৯(১) অনুচ্ছেদের পরিপন্থী।”

তারা তিনটি মূল দাবি উপস্থাপন করেন:
১. Assistant Engineer পদে কোটাভিত্তিক পদোন্নতির সংস্কৃতি বাতিল করে মেধা ও লিখিত পরীক্ষার মাধ্যমে নিয়োগ নিশ্চিত করা।
২. Sub Assistant Engineer (SAE) পদে বিএসসি ডিগ্রিধারীদের আবেদন করার সুযোগ প্রদান।
৩. “ইঞ্জিনিয়ার” পদবি ব্যবহারে সরকারি গেজেট বাস্তবায়ন এবং আইনগত ব্যবস্থা গ্রহণ।

সমাবেশে শিক্ষার্থীরা আরও বলেন, “অধিকতর শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও বিএসসি ইঞ্জিনিয়াররা কর্মক্ষেত্রে অবহেলিত হচ্ছেন, যা মেধা ও ন্যায়ের পরিপন্থী।”

সমাবেশ শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT