নোটিশ:
শিরোনামঃ
চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই এসডিজি অর্জনে সম্মিলিত বৈশ্বিক উদ্যোগের আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে রানারআপ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নয়ন অধিকারী

ক্যাম্পাস ডেস্ক
  • আপডেট সময় শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৩৭৮ বার দেখা হয়েছে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নয়ন অধিকারী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নয়ন অধিকারী

বাংলাদেশ জাতীয় প্যারা অলিম্পিক কমিটি আয়োজিত ‘জাতীয় প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ–২০২৫’ এ এসইউ-৫ ক্যাটাগরিতে রানারআপ হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থী নয়ন অধিকারী। ঢাকার তাজউদ্দীন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ২১ ও ২২ আগস্ট দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সারা দেশ থেকে ছয়টি ক্যাটাগরিতে প্রায় ২০০ জন খেলোয়াড় এতে অংশ নেন।

নয়ন অধিকারী কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। জন্মগতভাবে তাঁর একটি হাত নেই। তারপরও ছোটবেলা থেকে ব্যাডমিন্টনের প্রতি প্রবল আগ্রহ তাঁকে খেলায় যুক্ত করেছে। কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি এগিয়ে চলেছেন নিজের স্বপ্ন পূরণের পথে।

জাতীয় প্যারা ব্যাডমিন্টন প্রতিযোগিতায় রানারআপ হওয়ার পর অনুভূতি জানাতে গিয়ে নয়ন বলেন, এত বড় প্রতিযোগিতায় সিলভার পদক জয় তাঁর জন্য আনন্দের এবং গর্বের বিষয়। তিনি জানান, গত দুই মাস অসুস্থ থাকার কারণে কোনো প্র্যাকটিস করতে পারেননি, এখনো ঘাড়ে ব্যথা রয়েছে। তবু অসুস্থ শরীর নিয়ে বিনা প্র্যাকটিসে রানারআপ হতে পারা তাঁর জন্য অনেক বড় সাফল্য। পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর এ অর্জনে আনন্দিত হয়েছেন।

ভবিষ্যৎ স্বপ্নের কথা জানাতে গিয়ে নয়ন অধিকারী বলেন, তাঁর লক্ষ্য ২০৩২ সালের প্যারা অলিম্পিকে দেশের হয়ে অংশগ্রহণ করা। যদিও ২০২৮ সালের অলিম্পিকে তিনি পড়াশোনার ব্যস্ততার কারণে অংশ নিতে পারবেন না, তবে ২০৩২ সালে জাতীয় পতাকা হাতে বিশ্বমঞ্চে দাঁড়ানোর ব্যাপারে তিনি আশাবাদী।

প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে গোল্ড মেডেল এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে সিলভার মেডেল দেওয়া হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT