জাতীয় ফুটসাল দলে প্রাথমিক তালিকায় বিইউপি’র দুই শিক্ষার্থী - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

জাতীয় ফুটসাল দলে প্রাথমিক তালিকায় বিইউপি’র দুই শিক্ষার্থী

আবদুল্লাহ আল মাহিন, বিইউপি প্রতিনিধি
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ২৩২ বার দেখা হয়েছে
আসাফ মাহমুদ ও মুস্তাফিজ মুবিন, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর এই দুই উদীয়মান ফুটসাল খেলোয়াড় জায়গা করে নিয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটসাল দলের প্রাথমিক স্কোয়াডে।
তাদের এই অর্জন শুধু ব্যক্তিগত গৌরব নয়, বরং এটি পুরো বিইউপি পরিবারের জন্য এক গর্বের মুহূর্ত। দীর্ঘদিন ধরে ‘Team De BUP’ এর হয়ে মাঠে নিজেদের দক্ষতা ও নিবেদন প্রমাণ করে তারা এখন জাতীয় পর্যায়ে পৌঁছে গেছেন।
জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করার লক্ষ্যে তারা এখন প্রস্তুতি নিচ্ছেন চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নেওয়ার জন্য। বিইউপির শিক্ষার্থীরা, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং ক্রীড়ামনা বন্ধুদের মাঝে ইতিমধ্যেই আনন্দ ও উৎসাহ ছড়িয়ে পড়েছে।
এই অর্জন প্রমাণ করে, একাডেমিক উৎকর্ষের পাশাপাশি ক্রীড়াক্ষেত্রেও বিইউপি শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে প্রতিভার সাক্ষর রাখতে সক্ষম। আসাফ ও মুস্তাফিজ যেন দেশের লাল-সবুজ গর্বের সঙ্গে ধারণ করে এগিয়ে যেতে পারে, এটাই সবার প্রত্যাশা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT