ঐকমত্য কমিশনের সংলাপ শুরু কাল থেকে, ১৭ এপ্রিল বিএনপির সঙ্গে বৈঠক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
প্রেমের সমীকরণ কুবির শিক্ষার্থী আইডি কার্ডের কিউআর কোডে মিলছে না কোনো তথ্য ভূরুঙ্গামারীতে ভ্যানগাড়ির সঙ্গে ধাক্কায় ৪ বছরের শিশু আয়শার মৃত্যু সাবেক সচিব জামাল উদ্দিন আহমেদের লন্ডন সফরে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকের সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা হালনাগাদের অভাবে পিছিয়ে কুবির ওয়েবসাইট এসএসসির জিপিএ ৪.২৫ তাঁকে থামাতে পারেনি, অধ্যবসায়ে আজ বাকৃবির অধ্যাপক ড. গোলজার হোসাইন মানুষের হাসিই পারিশ্রমিক, ৩৫ বছর ধরে বিনা পয়সায় চুল কাটান আবেদ বর্ষার মাঝেও পানির সংকট, পাট জাগ দিতে দিশেহারা কুড়িগ্রামের কৃষক কুড়িগ্রামে ১০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুইজন গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে বিসিআইসি ডিলারের ১৯০ বস্তা সার নিয়ে গেল কৃষক

ঐকমত্য কমিশনের সংলাপ শুরু কাল থেকে, ১৭ এপ্রিল বিএনপির সঙ্গে বৈঠক

রিপোর্টারের নাম
  • আপডেট সময় শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫
  • ১৬৪ বার দেখা হয়েছে

সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য গঠনের লক্ষ্যে গঠিত ‘জাতীয় ঐকমত্য কমিশন’ আগামীকাল শনিবার থেকে প্রতিদিন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে। কমিশনের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এই ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আগামী ১৭ এপ্রিল বিএনপির সঙ্গে বৈঠকে বসবে কমিশন।

কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে জানান, আগামী ১৫ মের মধ্যে প্রাথমিক পর্যায়ে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা সম্পন্ন করা হবে। এরপর দ্বিতীয় ধাপের সংলাপ শুরু হবে।

জাতীয় ঐকমত্য গঠনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে গত ১৫ ফেব্রুয়ারি কমিশনটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। প্রথম পর্যায়ে সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কার কমিশনগুলোর ১৬৬টি গুরুত্বপূর্ণ সুপারিশ স্প্রেডশিট আকারে ৩৮টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। এসব সুপারিশের ওপর ১৩ মার্চের মধ্যে মতামত দিতে অনুরোধ জানানো হয়। ইতোমধ্যে ৩২টি দল ও জোট তাদের মতামত জমা দিয়েছে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, “সব সুপারিশে সবাই একমত হবে—এমনটা ভাবা অবাস্তব। তবে রাজনৈতিক দলগুলোর মতামত যাচাই-বাছাই করে পরবর্তী কার্যক্রম চালিয়ে যাবে কমিশন।”

এরই মধ্যে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে মহাসচিব মাওলানা ইউনুস আহম্মেদ সেখসহ দলের শীর্ষ নেতারা সংলাপে অংশ নিয়েছেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT