নরসিংদীতে ভূমিকম্পে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে বাবা-ছেলের মৃত্যু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

নরসিংদীতে ভূমিকম্পে ধসে পড়া দেয়ালে চাপা পড়ে বাবা-ছেলের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ১২৬ বার দেখা হয়েছে

নরসিংদীতে ভূমিকম্পের সময় ধসে পড়া দেয়ালের নিচে চাপা পড়ে একই পরিবারের বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে গাবতলী এলাকায় আকস্মিক ভূকম্পনে ঘটনাটি ঘটে। নিহতদের পরিচয়—দেলোয়ার হোসেন উজ্জ্বল (৪০) এবং তাঁর ১০ বছর বয়সী ছেলে হাফেজ মো. ওমর। [ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন]

একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন দেলোয়ারের দুই মেয়ে—ঊষা (১৭) ও তুৎফা (১৪)। তারা সবাই কিশোরগঞ্জের পাকুন্দিয়া পৌর এলাকার উত্তরপাড়ার বাসিন্দা হলেও দেলোয়ার চাকরির সুবাদে পরিবারসহ নরসিংদীতে বসবাস করছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, দেলোয়ার দীর্ঘদিন ধরে নরসিংদীর একটি জুট মিলে কাজ করছিলেন। প্রায় দুই-তিন বছর আগে পরিবারকে নিয়ে গাবতলীতে একটি ভাড়া বাড়িতে উঠেন। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শুক্রবার সকালে পরিবারের সবাই বাসায় ছিলেন। ঠিক তখনই ভূমিকম্প অনুভূত হলে দেলোয়ার ও তাঁর সন্তানরা দৌড়ে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করেন। এ সময় পাশের নির্মীয়মাণ ভবনের তিনতলা ইউনিটের দেয়াল ধসে তাদের ওপর পড়ে। ঘটনাস্থলেই সবাই গুরুতর আহত হন।

স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ছোট ছেলে ওমরকে মৃত ঘোষণা করেন। দেলোয়ারের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়, যেখানে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি মারা যান। আহত দুই মেয়ে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিহতদের চাচাতো ভাই, হাজী জাফর আলী কলেজের প্রভাষক তরিকুল হাসান শাহীন জানান, “একই পরিবারের দুই জনের মৃত্যু ও দুই জনের আহত হওয়ার ঘটনায় এলাকায় গভীর শোক নেমে এসেছে। আমরা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT