নোটিশ:
শিরোনামঃ
সম্পাদকীয়: ইটভাটা বন্ধের আগে পরিবেশবান্ধব নির্মাণের বাস্তব পথ তৈরি জরুরি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গ্লোবাল শিল্ড থেকে ৪১৫ কোটি টাকা অনুদান পাওয়ার কথা জানাল সরকার সাত থেকে আট বছরে ইটভাটা পর্যায়ক্রমে বন্ধের পরিকল্পনা সরকারের আরও ৪,৫০০ কিলোমিটার নৌপথ নাব্য করার উদ্যোগ: নৌপরিবহনমন্ত্রী আগের সরকারের জিডিপি প্রবৃদ্ধির হিসাব অতিরঞ্জনের অভিযোগ তথ্য উপদেষ্টার পোশাকশ্রমিকদের নতুন মজুরি ১ ডিসেম্বর থেকে কার্যকর হবে: মজুরি বোর্ড ফেনীর সোনাগাজীতে ২২০ মেগাওয়াটের সৌরবিদ্যুৎকেন্দ্র নির্মাণের উদ্যোগ ২,৭৭০ কোটি টাকায় ৩০টি মিটারগেজ লোকোমোটিভ কিনবে রেলওয়ে হালদায় ৭৬ প্রজাতির মাছের ২৬টি আর মিলছে না, প্রজননক্ষেত্র নিয়ে উদ্বেগ তিন বছরে এক হাজার বৈদ্যুতিক বাস আমদানির পরিকল্পনা, ফেব্রুয়ারিতে প্রথম ১০০টি

নওগাঁয় অবৈধ ধান চাল মজুদের অভিযোগ, এসিআইসহ ৬টি রাইস মিলকে জরিমানা

মোঃ পিয়াস হোসেন (নওগাঁ প্রতিনিধি)
  • আপডেট সময় শনিবার, ৫ জুলাই, ২০২৫
  • ১৯৯ বার দেখা হয়েছে
1000006562
ধান চালের অবৈধ মজুদ, বস্তার গায়ে মিলগেট দর, ধানের জাত, মিলের নাম না লেখাসহ বিভিন্ন অভিযোগের ভিত্তিতে নওগাঁর বিভিন্ন চালকল এবং অটো রাইস মিলে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা খাদ্য বিভাগ।
অভিযানে এসিআইসহ মোট ৬ টি চালকল এবং অটো রাইস মিলগুলো থেকে মোট ৬ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার (২ জুলাই) বেলা ১২ টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত টানা সাড়ে ৪ ঘন্টা নওগাঁ সদর উপজেলার হাপানিয়া এবং মহাদেবপুর উপজেলার চৌমাশিয়া ও সরস্বতীপুর এলাকায় অবস্থিত চালকল এবং অটো রাইস মিল গুলোতে এ অভিযান পরিচালনা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার এই অভিযান পরিচালনা করেন।
অভিযানে অবৈধ ভাবে ধান মজুদ রাখার অভিযোগে মহাদেবপুরের চকগৌরী এলাকায় অবস্থিত জিহাদ চাল কলকে ১ লক্ষ টাকা, সরস্বতীপুর এলাকায় অবস্থিত এসিআই ফুডস লিমিটেড রাইস ইউনটিকে আতপ চালের প্যাকেটে অতিরিক্ত মূল্য লেখায় ৫০ হাজার টাকা, হাট চকগৌরী এলাকার লাইলি চল কলকে অবৈধ ধান মজুদের অভিযোগে ১ লক্ষ টাকা, অবৈধ ধান চাল মজুদের অভিযোগে মহাদেবপুরের চৌমাশিয়া এলাকায় অবস্থিত রাকিব চাল কলকে ২ লক্ষ টাকা, মিলন ট্রডাসকে অবৈধ মজুদের অভিযোগ ৫০ হাজার টাকা, কুলসুম চাউল কলকে ৫০ হাজার টাকা এবং শহরের যুব উন্নয়ন এলাকায় অবস্থিত টিকে এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানের বিষয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক রুবেল আহমেদ বলেন, গত কয়েকদিন যাবত ধান এবং চালের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। ধান এবং চালের বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা চালকল এবং অটো রাইস মিল গুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করছি। মিলগুলোতে খাদ্য আইন অমান্য করে অবৈধ ধান চাল মজুদ রাখা এবং বস্তার গায়ে জাতের নাম, মিলগেট দর না লেখাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ৬ টি মিলকে মোট ৬ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে জেলা খাদ্য নিয়ন্ত্রক ফরহাদ খন্দকার বলেন, মিলগুলোতে বিভিন্ন অনিয়মের প্রমান পাওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। খাদ্য আইনে সরাসরি ব্যবস্থা নিলে ৪ ধারায় তারা এতোক্ষণে জেলে থাকতেন। অবৈধ মজুদগুলো বাজারে দ্রুত ছেড়ে দেওয়ার জন্য আমরা সবাইকে সতর্ক করে দিয়েছি। এরপরে যদি অবৈধ মজুদ পাওয়া যায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আশাকরি অভিযানের মাধ্যমে ধান চালের দাম দ্রুত কমে আসবে।
অভিযানে সেনাবাহিনী, গোয়েন্দা সংস্থার সদস্য, খাদ্য বিভাগ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT