নোটিশ:
শিরোনামঃ
নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই

নালিতাবাড়ীতে অবৈধ বালু পরিবহনে ৯ ট্রাক জব্দ, চালকদের কারাদণ্ড

ইসতিয়াক আহমেদ নাবীল, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৯৪ বার দেখা হয়েছে
সংগ্রহীত

শেরপুরের নালিতাবাড়ীতে বিলুপ্ত ঘোষিত বালুমহাল থেকে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে উত্তোলন ও পরিবহন করা বালু পরিবহনের দায়ে ৯টি ট্রাক জব্দ এবং সংশ্লিষ্ট ৯ জন চালককে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

৩ জুলাই (বৃহস্পতিবার) দিবাগত মধ্যরাত থেকে ৪ জুলাই (শুক্রবার) সকাল পর্যন্ত উপজেলার বৈশাখী বাজার ও কালাকুমা এলাকায় এ অভিযান পরিচালনা করেন নালিতাবাড়ী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।

ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্তরা হলেন—কালাকুমা গ্রামের মগর আলীর ছেলে জামির হোসেন (৩২), ময়মনসিংহের চুরখাই এলাকার আজিজুল শেখের ছেলে গাজী শেখ (২৮), হাফেজ আলীর ছেলে রাকিব হোসেন (২২), আব্দুল লতিফের ছেলে আব্দুল রাসেল (২৫), কালাকুমা গ্রামের জিন্নত আলীর ছেলে জহুরুল ইসলাম খোকন (৪২), ত্রিশালের বাগান গ্রামের আজিজুল হকের ছেলে রুকন (২৭), মধ্যকটির চরপাড়া গ্রামের আব্দুল কাদির জিলানীর ছেলে আরিফুল ইসলাম সোহাগ (২২), কিশোরগঞ্জের পাকুন্দিয়ার মঞ্জুরুল মিয়ার ছেলে মমিন মিয়া (২০) এবং আন্ধারুপাড়া গ্রামের আমজাদ আলীর ছেলে আব্দুল কাদির (৩৩)।

তাদের মধ্যে সাতজনকে ১৫ দিন করে এবং দুইজনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা যায়, বালুমহাল বিলুপ্ত ঘোষণা ও সবধরনের বালু উত্তোলন-পরিবহন নিষিদ্ধ থাকার পরও দীর্ঘদিন ধরে কালাকুমাসহ বিভিন্ন এলাকায় গভীর রাতে ভোগাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে ট্রাকে করে পরিবহন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে এসব ট্রাক জব্দ করা হয় এবং ট্রাক চালকদের কারাদণ্ড দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান বলেন, “নিষিদ্ধ এলাকায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে জনস্বার্থে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT