স্থলমাইন বিস্ফোরণ নাইক্ষ্যংছড়িতে যুবকের পা বিচ্ছিন্ন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

স্থলমাইন বিস্ফোরণ নাইক্ষ্যংছড়িতে যুবকের পা বিচ্ছিন্ন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ বার দেখা হয়েছে
স্থলমাইন বিস্ফোরণ,নাইক্ষ্যংছড়ি সীমান্ত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে স্থলমাইন বিস্ফোরণ এ মো. জুবাইর (২৬) নামে এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সদর ইউনিয়নের চেরারমাঠ সীমান্ত পিলার এলাকার শূন্যরেখায় এ দুর্ঘটনা ঘটে।

আহত জুবাইর সদর ইউনিয়নের লম্বামাঠ গ্রামের আবদুল হকের ছেলে।

পরিবারের দাবি, লাকড়ি সংগ্রহ করতে গিয়ে শূন্যরেখায় পৌঁছালে হঠাৎ একটি স্থলমাইন বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তার বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসরুল হক বলেন, “সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে একজন আহত হয়েছেন। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে, বিষয়টি তদন্তাধীন।”

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা সীমান্তে মর্মান্তিক স্থলমাইন বিস্ফোরণে মো. জুবাইর (২৬) নামের এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে যায়।

[inlinkreadmore text=”টেকনাফে আরাকান আর্মির হামলা: দুইজন গুলিবিদ্ধ, তিনজনকে ধরে নিয়ে গেল বিদ্রোহীরা” url=”https://dailysabasbd.com/arakan-army-attack-on-bangladeshi-fishermen-naf-river/“]

প্রসঙ্গত, শনিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে সদর ইউনিয়নের চেরারমাঠ সীমান্ত পিলার সংলগ্ন শূন্যরেখায় এ দুর্ঘটনা ঘটে।

লাকড়ি সংগ্রহের সময় আকস্মিকভাবে মাইন বিস্ফোরণ হলে তার বাঁ পায়ের গোড়ালি ছিন্ন হয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, পরে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

আহত জুবাইর লম্বামাঠ গ্রামের আবদুল হকের ছেলে। এ ঘটনায় নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি জানিয়েছেন, বিস্ফোরণের বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT