ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে গণবিক্ষোভ, সরকারের কঠোর পদক্ষেপের দাবি - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট, তফসিল ঘোষণা ইসির

ইসরায়েলের বিরুদ্ধে নেদারল্যান্ডসে গণবিক্ষোভ, সরকারের কঠোর পদক্ষেপের দাবি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ১৯ মে, ২০২৫
  • ২১১ বার দেখা হয়েছে

গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রতিবাদে নেদারল্যান্ডসের হেগ শহরে লক্ষাধিক মানুষ এক বিশাল বিক্ষোভে অংশ নিয়েছেন। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানান তারা।

বিক্ষোভের আয়োজকরা জানান, হেগ শহরের রাস্তায় এক লাখেরও বেশি মানুষ সমবেত হন। যুদ্ধ শুরুর পর নেদারল্যান্ডসে এটাই সবচেয়ে বড় এবং ব্যতিক্রমধর্মী প্রতিবাদ। সমাজের সর্বস্তরের মানুষ এই কর্মসূচিতে অংশ নেন, যারা দেশটির বিভিন্ন শহর থেকে হেগে আসেন।

বিক্ষোভকারীরা লাল পোশাক পরে সরকারের প্রতি ‘রেড লাইন’ টানার আহ্বান জানান— যার মাধ্যমে ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক ও সামরিক সম্পর্ক ছিন্ন করার দাবি জানানো হয়।

মিছিলটি আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) প্রাঙ্গণ অতিক্রম করে, যেখানে বর্তমানে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে একটি মামলার শুনানি চলছে।

এদিকে, নেদারল্যান্ডস সরকার ইউরোপীয় ইউনিয়নের কাছে একটি চিঠি পাঠিয়ে ইইউ-ইসরায়েল মুক্তবাণিজ্য চুক্তি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে, ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ তুলে।

বিক্ষোভকারীদের মতে, এতদিনে যথেষ্ট দেরি হয়ে গেছে, এখনই ইসরায়েলের সঙ্গে সকল ধরনের চুক্তি বাতিল করা উচিত।

জানা গেছে, আগামী মঙ্গলবার ব্রাসেলসে এ বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে। হেগের এই বিশাল প্রতিবাদ সে আলোচনায় অবশ্যই প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT