মাদারীপুরে শোক দিবসের গণভোজ থেকে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
রাবেয়া পরিবহনের শ্রমিকদের বর্বরোচিত হামলা; রক্তাক্ত দৈনিক রাজবাড়ী কন্ঠের অফিস সহায়ক দৌলতদিয়া ফেরিঘাটে আবারও যাত্রীবাহী বাস পড়ল পদ্মা নদীতে ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’

মাদারীপুরে শোক দিবসের গণভোজ থেকে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৬১ বার দেখা হয়েছে

১৫ আগষ্ট ২০২৫

মাদারীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত গণভোজ থেকে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী শাহাদাত হোসেন মিঠু ও খোয়াজপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দাবি, তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের ভাষ্যমতে, নিষিদ্ধ কার্যক্রমে অংশ নিতে গিয়ে আওয়ামী লীগ নেতাকর্মীরা একত্রিত হয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করতে পারে—এমন তথ্যের ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শোক দিবস উপলক্ষে সকাল ৮টার দিকে মাদারীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পুরান বাসস্ট্যান্ড এলাকার কাজী বাড়িতে জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে গণভোজ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, স্থিতিশীলতা রক্ষার স্বার্থে এ অভিযান পরিচালিত হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে থাকা মামলাগুলোর পরিপ্রেক্ষিতে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT