নোটিশ:
শিরোনামঃ
বাংলাদেশি পিইটি ফিল্মে অ্যান্টি-ডাম্পিং শুল্কের সুপারিশ ভারতের জাপানের সেবা খাতের প্রবৃদ্ধি সেপ্টেম্বরে কিছুটা ধীর সরকারি কর্মীদের জন্য ম্যাচমেকিং সেবা চালু করল সিঙ্গাপুর বিডিনিউজ টোয়েন্টিফোরের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক হলেন বিশ্বদীপ দাশ বাংলাদেশে বড় জাপানি বিনিয়োগ উদ্যোগ বাস্তবায়নের আশা রাষ্ট্রদূতের সেপ্টেম্বরে বিদেশে কর্মসংস্থান ২৯ শতাংশ কমেছে ক্যালিফোর্নিয়ায় রেকর্ড তাপপ্রবাহ, দাবানল ও ধোঁয়ার ঝুঁকি বেড়েছে ফেডের সুদ বাড়ানোর সম্ভাবনা কমায় স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী ইবিতে ২২ শিল্পপ্রতিষ্ঠানের অংশগ্রহণে শিক্ষা ও কর্মসংস্থান বিষয়ক সভা অস্ট্রেলিয়ার কড়াকড়িতে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা ঝুঁকি বেড়েছে

রাজ্য মর্যাদার দাবিতে লাদাখে উত্তেজনা, সোনম ওয়াংচুক গ্রেপ্তার, ইন্টারনেট বন্ধ

আন্তর্জাাতিক ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪১ বার দেখা হয়েছে
সোনম ওয়াংচুক

ভারতের লাদাখে রাজ্যের মর্যাদা ও ষষ্ঠ তফসিলে অন্তর্ভুক্তির দাবিকে কেন্দ্র করে অস্থিরতা বেড়েই চলেছে। সমাজকর্মী সোনম ওয়াংচুককে গ্রেপ্তার করার কয়েক ঘণ্টার মধ্যেই শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাজধানী লেহে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন। এর আগে বুধবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত ৯০ জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।

কেন্দ্রীয় সরকারের অভিযোগ, ওয়াংচুক সাম্প্রতিক বিক্ষোভে উসকানি দিয়েছেন, যদিও তিনি তা অস্বীকার করে বলেছেন আন্দোলন ছিল শান্তিপূর্ণ। গ্রেপ্তারের আগে তিনি জানান, হতাশ তরুণদের একটি অংশ শান্তিপূর্ণ কর্মসূচি থেকে সরে গিয়েছিল। ১০ সেপ্টেম্বর থেকে রাজ্য মর্যাদার দাবিতে টানা অনশনে বসা ওয়াংচুক ২৪ সেপ্টেম্বর ১৫ দিন পর অনশন শেষ করেন।

২০১৯ সালে সংবিধানের বিশেষ ধারা বাতিলের পর কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হওয়া লাদাখে স্থানীয় নাগরিক সংগঠনগুলোর নেতৃত্বে হাজার হাজার মানুষ মিছিল ও অনশন চালিয়ে আসছে। তাদের দাবি, পূর্ণ রাজ্য মর্যাদা দিতে হবে এবং ষষ্ঠ তফসিলের মাধ্যমে সাংবিধানিক সুরক্ষা নিশ্চিত করতে হবে। এছাড়া নির্বাচিত সরকার ও স্থানীয় স্বশাসন ব্যবস্থার ক্ষমতা ফেরত চায় তারা।

মোদি সরকার ২০১৯ সালে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে রাজ্য ভেঙে তিনটি অঞ্চলে ভাগ করে দেয়—কাশ্মীর উপত্যকা, জম্মু ও লাদাখ। কাশ্মীর মুসলিমপ্রধান, জম্মু হিন্দুপ্রধান আর লাদাখে বৌদ্ধ ও মুসলিম উভয় সম্প্রদায় সমানভাবে বসবাস করে। বিশেষ মর্যাদা বাতিলের পর থেকেই কেন্দ্রশাসিত অবস্থার বিরুদ্ধে লাদাখবাসীর আন্দোলন অব্যাহত রয়েছে, যা সাম্প্রতিক ঘটনায় সহিংস রূপ নিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT