বহু প্রতীক্ষার অবসান, ২০ আগস্ট উদ্বোধন হচ্ছে গাইবান্ধা-কুড়িগ্রামের তিস্তা সেতু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ঈদযাত্রায় দৌলতদিয়া ঘাটে নেই ভোগান্তি নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের জমকালো আয়োজনে বুটেক্সে শুরু হলো অ্যালামনাই সুপার কাপ রাজবাড়ীর কালুখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু আইসিএমএবি ও নজরুল বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত রাজবাড়ী সদরে শ্রেষ্ঠ কলেজ শিক্ষকের সম্মাননা পেলেন সহকারী অধ্যাপক মাসুদুজ্জামান বাগদুলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বেত্রাঘাতে হসপিটালে ছাত্র, শিক্ষক অবরুদ্ধ পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ঠ হয়ে ঝলসে গেলেন মনিরা ড. রশিদুন্ নবীর হাতে উঠছে বাংলা একাডেমির ‘নজরুল পুরস্কার ২০২৬’ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন জাককানইবির নতুন উপাচার্য Casino Winbeast – ce qu’il faut savoir

বহু প্রতীক্ষার অবসান, ২০ আগস্ট উদ্বোধন হচ্ছে গাইবান্ধা-কুড়িগ্রামের তিস্তা সেতু

রিপোর্টারের নাম
  • আপডেট সময় সোমবার, ১১ আগস্ট, ২০২৫
  • ৪২১ বার দেখা হয়েছে

দীর্ঘ অপেক্ষা ও একাধিক তারিখ পরিবর্তনের পর অবশেষে আগামী ২০ আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর বহু প্রত্যাশিত তিস্তা সেতু। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় তারিখটি চূড়ান্ত করেছে।

প্রথমে উদ্বোধনের দিন ঠিক হয়েছিল ২ আগস্ট, পরে তা পরিবর্তন করে ২৫ আগস্ট করা হয়। প্রস্তুতি ও সমন্বয়ের কারণে নতুন তারিখ এগিয়ে এনে ২০ আগস্ট নির্ধারণ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ও এলজিইডি জানিয়েছে, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

গাইবান্ধা এলজিইডির নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল চৌধুরী জানান, তিস্তা নদীর ওপর নির্মিত সেতুটি গাইবান্ধা ও কুড়িগ্রামের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগের নতুন দ্বার খুলে দেবে। উদ্বোধনের পরদিন থেকেই যানবাহন ও সাধারণ মানুষের জন্য সেতুটি উন্মুক্ত হবে।

প্রায় ১ হাজার ৪৯০ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি এলজিইডির অন্যতম বৃহৎ অবকাঠামো। সৌদি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের অর্থায়নে এবং চীনা ঠিকাদারি প্রতিষ্ঠান পিসি গার্ডারের নির্মাণে তৈরি সেতুটিতে রয়েছে ৩১টি স্প্যান। আধুনিক লাইটিং ও নান্দনিক নকশার কারণে ইতিমধ্যেই এটি দর্শনার্থীদের দৃষ্টি কাড়ছে।

সেতুর দুই পাশে প্রায় সাড়ে ৩ কিলোমিটার স্থায়ী নদীশাসন এবং ৮৬ কিলোমিটার সংযোগ সড়ক নির্মিত হয়েছে। এতে কুড়িগ্রাম, উলিপুর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী ও চিলমারী থেকে ঢাকার সড়কপথে যাতায়াত সময় প্রায় ৪ ঘণ্টা কমে আসবে। পাশাপাশি গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাটসহ তিস্তা ওপারের জেলাগুলোর মধ্যে যোগাযোগ ও বাণিজ্যিক কার্যক্রমে গতি আসবে।

২০১৪ সালের জানুয়ারিতে সেতুর ফলক উন্মোচন হলেও মূল নির্মাণকাজ শুরু হয় ২০২১ সালে। ৭৩০ কোটি ৮৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই সেতুটি উদ্বোধনের পর দুই তীরের মানুষের জীবনযাত্রায় বড় পরিবর্তন আনবে বলে আশা করা হচ্ছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT