নোটিশ:
শিরোনামঃ
নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি চশমায় কৃত্রিম বুদ্ধিমত্তার ছোঁয়া: সুবিধা, নাকি গোপন নজরদারির ঝুঁকি? অপ্রতিম হত্যার প্রতিবাদে কুবি শিক্ষক সমিতির শোক র‍্যালি ও মানববন্ধন কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ জ্বালানির মূল্যবৃদ্ধির ধাক্কা সামলাতে এখনই সুরক্ষা পরিকল্পনা দরকার পোশাক কারখানা শীতল রাখার বিনিয়োগ চার বছরের মধ্যে উঠে আসতে পারে: গবেষণা জ্বালানির দাম সর্বোচ্চ ১৭.৪% বাড়ল, ডিজেল লিটারে ১৩৫ টাকা জাতিসংঘে প্রথম ভাষণ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী হেলথ এশিয়া কনফারেন্সে আন্তর্জাতিক বক্তা তানহা তাবাসসুম ডেঙ্গু নিয়ন্ত্রণে মৌসুমি অভিযান নয়, বছরজুড়ে প্রস্তুতি চাই

কুড়িগ্রাম ১৫ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

প্রতিবেদকের ছবি
মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে
kurgram gaja

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়নের চচলারপাড় গ্রামে অভিযান চালিয়ে শিউলী বেগম (৩৮) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই ২০২৫) ভোর ৬টা ১৫ মিনিটে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

নাগেশ্বরী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল ওই গ্রামে অভিযান চালায়। শিউলীর ঘরে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।

এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবির ওসি মোঃ বজলার রহমান জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিউলী বেগম স্বীকার করেছেন যে তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রির সঙ্গে জড়িত। এছাড়া মাদক চক্রে আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, “জেলায় মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং জেলা পুলিশ মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতিতে অটল রয়েছে।”

ঘটনার পরিপ্রেক্ষিতে শিউলী বেগমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT