নোটিশ:
শিরোনামঃ
জনসমাগমের আয়োজনে নিরাপত্তা: আনুষ্ঠানিকতার সঙ্গে চাই কার্যকর প্রস্তুতি কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা প্রবাসী আয়ের প্রবৃদ্ধি: পরিবারগুলোর প্রাপ্তি নিশ্চিত করাই মূল লক্ষ্য কাতারের উত্তরে ট্যাংকারে দুটি অজ্ঞাত বস্তুর আঘাত: ইউকেএমটিও আশুলিয়ায় বেতন আন্দোলনে শতাধিক পোশাক কারখানার কার্যক্রম স্থগিত প্রবাসী আয় ১৪.২ শতাংশ বেড়ে ১২.১১ বিলিয়ন ডলার: বাংলাদেশ ব্যাংক যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের জয়, বৈশ্বিক বাজারে মিশ্র প্রতিক্রিয়া

চবি শিক্ষার্থীদের ওপর চলমান হামলার প্রতিবাদে কুবিতে বিক্ষোভ সমাবেশ

আকরাম চৌধুরী, কুবি প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৩৯ বার দেখা হয়েছে
1000093549

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। রোববার (৩১ আগস্ট) দুপুর পৌনে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে শিক্ষার্থীরা স্লোগান দেন— “তুমি কে, আমি কে– চবিয়ান চবিয়ান”, “চবিতে হামলা কেন– ইন্টেরিম জবাব দে”, “আমার ভাই আহত কেন– ইন্টেরিম জবাব দে”, “পারলে আমাদের নিরাপত্তা দে, নইলে গদি ছাইড়া দে” এবং “দিয়েছি তো রক্ত, আরো দেবো রক্ত” ইত্যাদি।

বিক্ষোভ শেষে ফার্মেসি বিভাগের শিক্ষার্থী নাঈম ভুইঁয়া অভিযোগ করেন, সন্ত্রাসীদের আক্রমণ থেকে শিক্ষার্থীদের রক্ষা করতে প্রশাসন ব্যর্থ হয়েছে। তিনি বলেন, “এত সেনা-পুলিশ থাকার পরও হামলাকারীরা কীভাবে সক্রিয় হয়? প্রশাসন দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।”

পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আরাফ ভুইঁয়া বলেন, “চবির শিক্ষার্থীদের ওপর নির্মম হামলা হয়েছে। গভীর রাত পর্যন্ত তারা অসহায় অবস্থায় ছিল। প্রক্টর পর্যন্ত সামাজিক যোগাযোগমাধ্যমে সাহায্যের আবেদন করেছেন, কিন্তু কোনো সহযোগিতা পাননি।”

কুবি শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. আবুল বাশার বলেন, “ক্যাম্পাসে হামলার জন্য ইন্টেরিম দায়ী। তারা শুরু থেকেই আন্দোলন ভাঙতে বিভেদ সৃষ্টি করছে। ছাত্রনেতাদের টার্গেট করে হামলা চালানো হচ্ছে।” তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “আজ সন্ধ্যার মধ্যে হামলা বন্ধ না হলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কঠোর আন্দোলন করা হবে।”

প্রসঙ্গত, গতকাল (৩০ আগস্ট) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি মেসে এক নারী শিক্ষার্থীর ওপর দারোয়ানের আচরণকে কেন্দ্র করে স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ শুরু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT