খালেদা জিয়ার জানাজা আগামীকাল, জিয়া উদ্যানে হতে পারে দাফন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
হজ সহজ করতে মক্কায় নিজস্ব ‘হজ ভিলেজ’ গড়ছে ইন্দোনেশিয়া ইউরোপীয় ইউনিয়ন নির্বাচনের পর্যবেক্ষণে: বাংলাদেশ ত্রয়োদশ সংসদ নির্বাচন গ্রহণযোগ্য ও সুষ্ঠু ফাঁসির দণ্ডপ্রাপ্ত বাবর, পিন্টু ও আজহার সংসদে – বিপুল ভোটে জয় ফরিদপুরের সালথায় বাজার নিয়ন্ত্রণের দ্বন্দ্বে সংঘর্ষ, আহত ২০ নির্বাসন থেকে নেতৃত্বে: তারেক রহমানের রাজনৈতিক অগ্নিপরীক্ষা নাটোরের বড়াইগ্রামে বিএনপি-জামায়াত সংঘর্ষে ছয়জন আহত, বাড়ি ভাঙচুর আর্কটিকে বড় আবিষ্কার – সাইবেরিয়ার ইয়ামালে ৫.৫ কোটি টন তেলের খনি পেল রাশিয়া বিবিসি বিশ্লেষণ: তারেক রহমানকে অভিনন্দনে নরেন্দ্র মোদীর ‘ডিপ্লোম্যাটিক ইউ-টার্ন’ মসজিদের মিম্বর থেকে সংসদ ভবনে ইমাম আবুল হাসান ২৬ বছরের হান্নান সর্বকনিষ্ঠ, ৭৯-এর মোশাররফ সর্বজ্যেষ্ঠ এমপি

খালেদা জিয়ার জানাজা আগামীকাল, জিয়া উদ্যানে হতে পারে দাফন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ৭৬ বার দেখা হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দীর্ঘ অসুস্থতার পর মৃত্যুবরণ করেন, এবং তার জানাজার নামাজ আগামীকাল (৩১ ডিসেম্বর) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে বলে দলীয় স্থায়ী কমিটির একজন নেতা জানিয়েছেন; দাফন ও আনুষ্ঠানিক সময় এখনও আনুষ্ঠানিক ঘোষণা হয়নি

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া মারা যান। দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছিলেন তিনি।

মৃত্যুর সময় হাসপাতালে উপস্থিত ছিলেন তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ জুবাইদা রহমান, নাতনি জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও হাসপাতালে ছিলেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার অনুষ্ঠিত হতে পারে। প্রাথমিকভাবে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজার প্রস্তুতির কথা ভাবা হচ্ছে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, জানাজার নির্দিষ্ট সময়সূচি ও দাফনের বিষয়ে আনুষ্ঠানিকভাবে পরে জানানো হবে। দল ও পরিবারের মধ্যে সমন্বয় করে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। এখন পর্যন্ত খালেদা জিয়ার দাফনের সময় ও কবরস্থানের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে জানাজা শেষে সংসদ ভবন এলাকার পাশে অবস্থিত জিয়া উদ্যানে তার স্বামী ও বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করা হতে পারে।

দীর্ঘ অসুস্থতার কারণে চলতি বছরের জানুয়ারিতে খালেদা জিয়াকে লন্ডনে চিকিৎসা দেওয়া হয়। সেখানে কিছুটা সুস্থ হয়ে দেশে ফিরলেও বয়সজনিত দুর্বলতা ও নানা জটিলতায় তিনি বারবার গুরুতর অসুস্থ হয়ে পড়েন। সর্বশেষ গত ২৩ নভেম্বর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক মাসের বেশি সময় চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

‘দেশনেত্রী’ ও ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়ার জানাজা ও দাফন ঘিরে দেশজুড়ে রাজনৈতিক ও সামাজিকভাবে ব্যাপক সাড়া পড়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT