ইবিতে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও বৃক্ষরোপণ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন: সভাপতি সাকিব, সম্পাদক রবিউল কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নিহত, ৪ জন আহত উলিপুরে সিনেমার মতো ধাওয়া! উল্টে গেল সিএনজি, মিলল ২৭ কেজি গাঁজা নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন কুবিতে জুমার নামাজে জায়গা সংকট, ৬ মাস ধরে বন্ধ মসজিদ সম্প্রসারণ কাজ পেট্রোল পেতে আর লাইনে দাঁড়ানো নয়! চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ মালয়েশিয়া খুলছে! প্রবাসে যাওয়ার স্বপ্নে নতুন আলো আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন তেল আছে, তবুও মিলছে না! বালিয়াকান্দিতে কৃত্রিম সংকটের অভিযোগে ক্ষোভ

ইবিতে খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও বৃক্ষরোপণ

মিজানুর রহমান (ইবি প্রতিনিধি)
  • আপডেট সময় শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার দেখা হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ইসলামি বিশ্ববিদ্যালয়ে (ইবি) দোয়া-মাহফিলের আয়োজন এবং বৃক্ষরোপণ করেছে বিএনপিপন্থি সংগঠন ইউট্যাব, জিয়া পরিষদ, সাদা দল ও শাখা ছাত্রদল।

শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়ার আয়োজন করে তারা। এসময় দোয়া-মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ইমাম ও খতিব আশরাফ আলী খান। দোয়া শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে বৃক্ষরোপণ করেন তারা।
এসময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক ড. আলীনূর রহমান, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. এ.কে.এম মতিনূর রহমান, অধ্যাপক ড. নজিবুল হক, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী, ইউট্যাবের যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. রশিদুজ্জামান। এছাড়াও  উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজ, সদস্য রাফিজ আহমেদ, নূর উদ্দিন, রাকিব হাসান সাক্ষর, রোকনুজ্জামান, নকিবুল ইসলাম অঙ্কন, তৌহিদ, রায়হান, রিয়াজ, আলামিন প্রমুখ।
এসময় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘র্দীর্ঘদিন বেগম খালেদা জিয়ার ওপর নির্যাতনের করা হয়েছে, তাকে কারাবরণ করতে হয়েছে। এমনকি চিকিৎসার জন্য বিদেশেও যেতে দেওয়া হয়নি। বর্তমানে তার শারীরিক অবস্থা খুব খারাপ। আল্লাহ্ যেন তাকে দ্রুত সুস্থ করে দেন, যেন তিনি বর্তমান ও আগামীতে দেশের জন্য কাজ করতে পারেন। অন্তত পক্ষে বাংলাদেশর রাজনীতিতে পরামর্শক হিসেবে ভূমিকা রাখতে পারেন। আমরা তার সুস্বাস্থ্য কামনা করছি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT