বালিয়াকান্দিতে কৃষকদের সঙ্গে মতবিনিময় করলেন ব্যারিস্টার কাজী রহমান মানিক - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর কওমি ডিগ্রিধারীদের জন্য কাজী হওয়ার দরজা খুলল; আরও সরকারি খাত উন্মুক্তের দাবি সীমান্তে তীব্র গুলি বিনিময়, পাকিস্তান–আফগানিস্তান উত্তেজনা চরমে জাককানইবিতে সমুদ্র ও জলবায়ু–বিষয়ক ‘Exploring the Blue Earth’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের হস্তক্ষেপ, স্বস্তিতে তীরবর্তী বাসিন্দারা ইবিতে জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ফের ৯ শিক্ষক বরখাস্ত নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর মানবিক উদ্যো‌গে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইবিতে আলোচনা সভা জামায়াতের মনোনয়নে কে এই হিন্দু প্রার্থী

বালিয়াকান্দিতে কৃষকদের সঙ্গে মতবিনিময় করলেন ব্যারিস্টার কাজী রহমান মানিক

মোঃ জাহিদুর রহিম মোল্লা, রাজবাড়ী প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫
  • ৪৭ বার দেখা হয়েছে

রাজবাড়ী-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেছেন, কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হলে গ্রামীণ অর্থনীতি কখনো শক্তিশালী হবে না। বালিয়াকান্দির ভীমনগরে স্থানীয় কৃষকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ভীমনগর গ্রামের কৃষকদের সঙ্গে মতবিনিময় করেছেন রাজবাড়ী-২ আসনের (বালিয়াকান্দি, কালুখালী ও পাংশা) মনোনয়ন প্রত্যাশী, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং সহকারী অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার কাজী রহমান মানিক।

রবিবার (২১ নভেম্বর) বিকেলে ভীমনগর এলাকায় স্থানীয় কৃষকদের নিয়ে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় কৃষকদের বিভিন্ন সমস্যা, উৎপাদন ব্যয়, বাজার ব্যবস্থা এবং কৃষি সহায়তা সম্পর্কিত নানা বিষয় আলোচনা হয়।

মতবিনিময় সভায় ব্যারিস্টার কাজী রহমান মানিক বলেন,
“এই অঞ্চলের কৃষকরাই এলাকার অর্থনীতির মূল শক্তি। কিন্তু তারা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত, আধুনিক কৃষি সরঞ্জাম এবং পর্যাপ্ত সহায়তা পাচ্ছেন না। কৃষকদের সমস্যা সমাধান না হলে কৃষি ও গ্রামীণ অর্থনীতি কোনোভাবেই এগোতে পারবে না। যদি জনগণ আমাকে সুযোগ দেয়, আমি কৃষকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে কাজ করে যাব।”

তিনি আরও যোগ করেন,
“সারের মূল্যবৃদ্ধি, সেচের খরচ, বীজের সংকট এবং ফসলের ন্যায্যমূল্য না পাওয়া—এসব দীর্ঘদিনের সমস্যা। এসব সমস্যা সমাধানে কার্যকর পরিকল্পনা এবং সরকারি তদারকি জরুরি।”

মতবিনিময় সভায় উপস্থিত কৃষকরা তাদের নানান দাবি, ক্ষতি এবং ভোগান্তির কথা তুলে ধরে এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য ব্যারিস্টার মানিককে ধন্যবাদ জানান।

এ সময় উপস্থিত ছিলেন কৃষক দলের সাবেক সভাপতি আব্দুর রব মিয়া, ছাত্রদলের সাবেক সভাপতি রোকনুজ্জামান সাহিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুজ্জামান লিটন, সাহাঙ্গীর, শাহ আলম, যুবদল নেতা রুবেল কাজী, কুমারেস, পুলক, মুরাদ মোল্লা, মুসফিকুর রহমান, ফজলুল হক, রাসেল, মিজান ফকির এবং মান্নান মণ্ডলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT