সৌন্দর্যবর্ধন প্রকল্পের পর্যালোচনায় ১৪ সদস্যের কমিটি গঠন নজরুল বিশ্ববিদ্যালয়ে - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ধর্ম নয়, নিরাপত্তাই অগ্রাধিকার—বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বড় বার্তা ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত

সৌন্দর্যবর্ধন প্রকল্পের পর্যালোচনায় ১৪ সদস্যের কমিটি গঠন নজরুল বিশ্ববিদ্যালয়ে

মাহমুদা নাঈমা (জাককানইবি প্রতিনিধি)
  • আপডেট সময় রবিবার, ২২ জুন, ২০২৫
  • ২৫৭ বার দেখা হয়েছে

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ জলাশয়ের চারপাশে রিটেইনিং স্ট্রাকচার নির্মাণসহ সৌন্দর্যবর্ধনের কাজ চলমান।কার্যক্রম যথাযথ পর্যালোচনার জন্য, ১৪ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।পরামর্শক প্রতিষ্ঠানের প্রণীত এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমোদিত মূল নকশা ও ডিটেইল ড্রইং পর্যালোচনা করে সংস্কারের বিষয়ে প্রতিবেদন দেওয়ার দায়িত্ব পেয়েছে নব্যগঠিত এই কমিটি।

রবিবার (২২ জুন ২০২৫)এ কমিটি গঠন করা হয় উপাচার্যের কার্যালয়সংলগ্ন কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত এলপিআইসি (লোকাল প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি)–এর সভায়।উক্ত সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে এবং সদস্যসচিব উপ-প্রধান প্রকৌশলী মো. মাহবুবুল ইসলাম।

জানা যায়, ডিপিপিতে বরাদ্দকৃত অর্থের মধ্যেই সংস্কারকাজ সম্পন্ন করা হবে এমনটাই সিদ্ধান্ত সভায় গৃহীত হয়। কমিটির সুপারিশে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিধি অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবে।

বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় চলমান এই কাজ পর্যালোচনার জন্য গঠিত কমিটিকে, ১৫ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বলে জানা গেছে।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এ. এইচ. এম. কামাল, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. সাখাওয়াত হোসেন সরকার, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. বখতিয়ার উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আশরাফুল আলম, অধ্যাপক ড. তপন কুমার সরকার, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক মো. হাফিজুর রহমান, হলের প্রভোস্ট, প্রকৌশলীবৃন্দ ও অন্যান্য শিক্ষক-কর্মকর্তারা।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT