ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে সেমিনার ও চার দিনের শিল্পকর্ম প্রদর্শনী - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ড. ওয়ালী তছর উদ্দিন এমবিই নেতৃত্বে সিলেট জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম এর সাথে আলোচনা সভা অনুষ্ঠিত কুবিস্থ চট্টগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নেতৃত্বে শরিফুল-ফয়সাল  ইউরোপীয় ইউনিয়নের গ্র্যান্ট পেল কুবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো পিএইচডির সুপারিশ পেলেন ১৩ শিক্ষার্থী কুবিতে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং ক্লাবের উদ্যোগে শুরু ‘ফিন ফেস্ট’ আড়াইহাজারে হাফিজিয়া মাদরাসায় শিক্ষার্থীদের ১০টি মোবাইল ভাঙচুর, ভিডিও ভাইরাল আইসিজেতে রোহিঙ্গা গণহত্যা মামলার শুনানি আজ শুরু, তিন সপ্তাহ চলবে টেকনাফ সীমান্তে নাফ নদে মাইন বিস্ফোরণ: যুবকের পা উড়ে গেল, সড়ক অবরোধ কুবিতে ৬ শিক্ষার্থীকে ফোবানা স্কলারশিপ প্রদান  নিজেকে ভেনেজুয়েলার ‘ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট’ দাবি করলেন ট্রাম্প

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণ-অভ্যুত্থানের স্মরণে সেমিনার ও চার দিনের শিল্পকর্ম প্রদর্শনী

ঢাবি প্রতিনিধি
  • আপডেট সময় মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ৯৪ বার দেখা হয়েছে

জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে ২২ জুলাই ২০২৫ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামাল মিলনায়তনে “জুলাই গণ-অভ্যুত্থান: শোক ও বিজয়” শীর্ষক একটি স্মারক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। একই দিন অনুষদের জয়নুল গ্যালারিতে চারদিনব্যাপী এক বিশেষ শিল্পকর্ম প্রদর্শনীরও উদ্বোধন করা হয়। এই আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় অঙ্গনে সেই ঐতিহাসিক অভ্যুত্থানের স্মৃতি ও চেতনা নতুন করে আলোচনায় আসে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বলেন, শিক্ষা ও গবেষণার পাশাপাশি জাতির সংকটকালে ঢাকা বিশ্ববিদ্যালয় সর্বদা এগিয়ে এসেছে এবং জনগণের পক্ষে দৃঢ় ভূমিকা রেখেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আহ্বান জানান, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে দেশের পুনর্গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।

চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিল্পকলার ইতিহাস বিভাগের চেয়ারম্যান এবং প্রদর্শনীর কিউরেটর ড. শেখ মনির উদ্দিন। আলোচনায় অংশ নেন প্রাচ্যকলা বিভাগের অনারারি অধ্যাপক ড. আব্দুস সাত্তার, গ্রাফিক ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক রেজা আসাদ আল হুদা অনুপম, সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং এবং শিল্পকলার ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক সঞ্জয় কুমার দে।

জয়নুল গ্যালারিতে চলমান চার দিনের এই শিল্পকর্ম প্রদর্শনী আগামী ২৫ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT