নোটিশ:
শিরোনামঃ
এলএনজি টার্মিনাল সম্প্রসারণে ব্যয় ও জ্বালানি নিরাপত্তার স্বচ্ছ হিসাব চাই জাহাজ নির্মাণশিল্পে দ্রুত অর্থ ছাড় ও কার্যকর অর্থায়নব্যবস্থার তাগিদ শিল্পমন্ত্রীর মহেশখালীতে তৃতীয় ভাসমান এলএনজি টার্মিনালের প্রস্তাব অনুমোদন, নির্মাণে চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক নজরদারি: প্রত্যাবাসনের পাশাপাশি শরণার্থীদের নিরাপত্তা জরুরি জীবনযাত্রার ব্যয়ে চাপে পোশাকশ্রমিক পরিবার, মজুরি পুনর্নির্ধারণের অপেক্ষা গণতন্ত্রের স্মরণদিবসকে নাগরিক অধিকার রক্ষার অঙ্গীকারে রূপ দিতে হবে কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে ছয় দোকান ক্ষতিগ্রস্ত: সংবাদদাতার প্রতিবেদন আবুধাবিতে আলোচনার মধ্যেই ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রুশ হামলা শহীদ নূর হোসেন দিবস আজ: গণতন্ত্রের আন্দোলনের স্মৃতি ভারত থেকে ফেরার পরিকল্পনায় নতুন পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা: রয়টার্স

জুলাই শহীদদের স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে শোক দিবস পালন

মো: ইরান মিয়া
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১৮০ বার দেখা হয়েছে
1752666685739

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ১৬ই জুলাই বুধবার যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ ও শোক দিবস পালিত হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যূত্থানের এক বছর পূর্তি এবং রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে দিবসটি উদযাপন করা হয়। কর্মসূচি শুরু হয় কালো ব্যাজ ধারণের মাধ্যমে এবং নতুন প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা অর্ধনমিত করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম।

তারপর শুরু হয় জুলাই আন্দোলনে ত্রিশালের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ ও কবর জিয়ারত।জুলাই আন্দোলনে ত্রিশালের শহীদ ইনতিশারুল হক এর কবর জিয়ারতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, জুলাই-আগস্ট ২০২৪ গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে গঠিত কমিটির আহ্বায়ক ও কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার, আইন অনুষদের ডিন মুহাম্মদ ইরফান আজিজ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান, প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান, পরিচালক (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) ড. মো. আশরাফুল আলম, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, অগ্নি-বীণা হলের প্রভোস্ট মো. হারুনুর রশিদ, লোকপ্রশাসন ও সরকার পরিচানা বিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক ও সংশ্লিষ্ট কমিটির সদস্য-সচিব মো. অলি উল্লাহ, গবেষণা ও সমপ্রসারণ দপ্তরের পরিচালক ড. মো. হাবিবুর রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ হুমায়ুন কবীরসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীবৃন্দ।
আ. হ. ম. এনামুল হক লিটন ও মোছা. নাজমুন নাহারের সন্তান ইনতিশারুল হক ৫ আগস্ট ২০২৪ তারিখে গাজীপুরের মাওনা চৌরাস্তায় শাহাদাত বরণ করেন বলে তাঁর পরিবার জানান। কবর জিয়ারত শেষে শহিদ ইনতিশারের চাচা মো. নাজমুল হকের হাতে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। এসময় উপাচার্য শহিদের চাচার সাথে কুশল বিনিময় করেন এবং শান্তনা দেন।এদিকে জুলাই আন্দোলনে শহিদগণের আত্মার মাগফেরাত কামনা করে এবং যাঁরা আহত অবস্থায় আছেন তাঁদের দ্রুত আরোগ্য কামনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মো. আব্দুল হাকীম। এছাড়াও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT