নোটিশ:
শিরোনামঃ
রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক নজরদারি: প্রত্যাবাসনের পাশাপাশি শরণার্থীদের নিরাপত্তা জরুরি জীবনযাত্রার ব্যয়ে চাপে পোশাকশ্রমিক পরিবার, মজুরি পুনর্নির্ধারণের অপেক্ষা গণতন্ত্রের স্মরণদিবসকে নাগরিক অধিকার রক্ষার অঙ্গীকারে রূপ দিতে হবে কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে ছয় দোকান ক্ষতিগ্রস্ত: সংবাদদাতার প্রতিবেদন আবুধাবিতে আলোচনার মধ্যেই ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রুশ হামলা শহীদ নূর হোসেন দিবস আজ: গণতন্ত্রের আন্দোলনের স্মৃতি ভারত থেকে ফেরার পরিকল্পনায় নতুন পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা: রয়টার্স নাগরিক অধিকার ও বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা: রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে আইনের শাসন বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ স্থগিতের মেয়াদ জানুয়ারি পর্যন্ত বাড়াল চীন পারমাণবিক স্থাপনার নিরাপত্তায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও আন্তর্জাতিক নজরদারি জরুরি

২০ জুলাই বিইউপিতে শহীদ স্মরণ অনুষ্ঠান

আবদুল্লাহ আল মাহিন, বিইউপি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ২০৫ বার দেখা হয়েছে
BUP july

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-তে আগামী ২০ জুলাই ২০২৫, রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জুলাই স্মরণ অনুষ্ঠান-২০২৫’। সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের বিজয় অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে অংশ নেবেন শিক্ষক, শিক্ষার্থী এবং শহীদদের পরিবারের সদস্যরা।

স্বাধীনতা ও গণতন্ত্রের আন্দোলনে আত্মদানকারী শহীদদের স্মরণে বিইউপিতে প্রতিবছরই আয়োজিত হয় এই বিশেষ অনুষ্ঠান। এ বছরের আয়োজনকে বিশেষ করে তুলেছে তিনটি গুরুত্বপূর্ণ কার্যক্রম—

প্রথমেই থাকবে একটি বৃক্ষরোপণ কর্মসূচি, যা পরিবেশ সংরক্ষণ ও শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের প্রতীক হিসেবে বিবেচিত হবে।

এরপর অনুষ্ঠিত হবে স্মৃতিচারণ পর্ব, যেখানে বিগত বছরগুলোতে আহত শিক্ষার্থীদের পাশাপাশি শহীদদের পরিবারের সদস্যরা তাঁদের স্মৃতিচারণ করবেন।

সবশেষে, অনুষ্ঠিত হবে রচনা, চিত্রাঙ্কন ও কবিতা প্রতিযোগিতা, যার মূল থিম নির্ধারিত হয়েছে জুলাই মাসের গণঅভ্যুত্থান। এতে শিক্ষার্থীরা তাঁদের চিন্তা, অনুভব ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ পাবেন।

বিইউপির সকল শিক্ষার্থীর জন্য অনুষ্ঠানটি উন্মুক্ত। আয়োজক কমিটি আশা করছে, সক্রিয় অংশগ্রহণের মধ্য দিয়ে শিক্ষার্থীরা ইতিহাসচর্চা, মূল্যবোধ গঠন এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হবেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT