জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিলেন যুবলীগের তিন নেতা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিলেন যুবলীগের তিন নেতা

সাবাস বাংলাদেশ ডেস্ক
  • আপডেট সময় সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২০০ বার দেখা হয়েছে

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগ দিয়েছেন যুবলীগের তিন নেতা—জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য কামরুজ্জামান সোহেল, ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক গোলাম কবির শ্যামল এবং সদস্য বাসেত আহমেদ।

গত ২৬ জুলাই কিশোরগঞ্জ শহরের পুরানথানা এলাকায় এনসিপির আয়োজিত পদযাত্রা ও পথসভায় বক্তব্য দেন শ্যামল। সেই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দলের ভেতরে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

এর আগে, ৫ জুন ঘোষিত এনসিপির ইটনা উপজেলা আহ্বায়ক কমিটিতে দেখা যায়, গোলাম কবির শ্যামল কমিটির দুই নম্বর সদস্য, কামরুজ্জামান সোহেল চার নম্বর সদস্য এবং বাসেত আহমেদ ১১ নম্বর সদস্য হিসেবে রয়েছেন।

এনসিপির অনুষ্ঠানে অংশগ্রহণের প্রেক্ষিতে জেলা যুবলীগ ইটনা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদকসহ ওই তিনজনের বহিষ্কারের দাবি জানিয়েছে। এই দাবিতে স্বাক্ষর করেছেন জেলা যুবলীগের আহ্বায়ক আমিনুল ইসলাম বকুল, যুগ্ম আহ্বায়ক মীর আমিনুল ইসলাম সোহেল এবং মো. রুহুল আমিন খান।

তবে তিনজনই বর্তমানে পলাতক থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হয়নি।

প্রতিক্রিয়ায় গোলাম কবির শ্যামল জানান, তিনি ২০১৮ সালেই যুবলীগ ত্যাগ করেছেন। কোটা সংস্কার আন্দোলন ও জুলাই আন্দোলনে সক্রিয় ছিলেন তিনি। আওয়ামী লীগের রাজনীতিতে বারবার প্রতারিত হয়েছেন বলেও অভিযোগ করেন শ্যামল।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT