দলীয় পরিচয়ে অপকর্ম: যুবদল থেকে হোসেন আলীকে বহিষ্কার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

দলীয় পরিচয়ে অপকর্ম: যুবদল থেকে হোসেন আলীকে বহিষ্কার

ইসতিয়াক আহমেদ নাবীল, শেরপুর প্রতিনিধি
  • আপডেট সময় রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১১৫ বার দেখা হয়েছে
চাঁদাবাজির অভিযোগে শেরপুর জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক ও শেরপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হোসেন আলীকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে। তাকে প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সকল সাংগঠনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
রবিবার (১৩ জুলাই) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়। দলটির কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে বহিষ্কারাদেশ কার্যকর করেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “বহিষ্কৃত কোনো নেতার অপকর্মের দায় দল নেবে না। সংগঠনের সকল স্তরের নেতাকর্মীদের তার সঙ্গে কোনো সাংগঠনিক যোগাযোগ না রাখার নির্দেশ দেওয়া হলো।”
দলীয় পরিচয় ব্যবহার করে মো. হোসেন আলী দীর্ঘদিন ধরে বেআইনি কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে অভিযোগ উঠে। বিষয়টি কেন্দ্রীয় নেতৃবৃন্দের নজরে আসার পরই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
এ ধরনের কর্মকাণ্ডে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে উল্লেখ করে, যুবদলের পক্ষ থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হোসেন আলীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT