নোটিশ:
শিরোনামঃ
গণতন্ত্রের স্মরণদিবসকে নাগরিক অধিকার রক্ষার অঙ্গীকারে রূপ দিতে হবে কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে ছয় দোকান ক্ষতিগ্রস্ত: সংবাদদাতার প্রতিবেদন আবুধাবিতে আলোচনার মধ্যেই ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রুশ হামলা শহীদ নূর হোসেন দিবস আজ: গণতন্ত্রের আন্দোলনের স্মৃতি ভারত থেকে ফেরার পরিকল্পনায় নতুন পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা: রয়টার্স নাগরিক অধিকার ও বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা: রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে আইনের শাসন বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ স্থগিতের মেয়াদ জানুয়ারি পর্যন্ত বাড়াল চীন পারমাণবিক স্থাপনার নিরাপত্তায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও আন্তর্জাতিক নজরদারি জরুরি বাইরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্র আবার জেনারেটরনির্ভর জনসমাগমের আয়োজনে নিরাপত্তা: আনুষ্ঠানিকতার সঙ্গে চাই কার্যকর প্রস্তুতি

জাবির ভাসানি হলের ছাত্রদলের সভাপতির নেই ছাত্রত্ব

নিশান খান, জাবি প্রতিনিধি
  • আপডেট সময় শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩৬৭ বার দেখা হয়েছে
jahangirnagar-university_0

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) মাওলানা ভাসানী হল ইউনিট ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী (৪৬ ব্যাচ) ফেরদৌস রহমানকে সভাপতি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (৮ আগস্ট) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর ও সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি প্রকাশ করা হয়।

প্রশাসনিক সূত্রে জানা যায়, ২০১৬-২০১৭ সেশনের স্নাতকোত্তর পরীক্ষার ফলাফল গত বছর ১৪ নভেম্বর প্রকাশ করা হয়। সেখানে মো. ফেরদৌস রহমান অনিয়মিত পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের তালিকায় স্থান পান। এছাড়া মাওলানা ভাসানী হলের জাকসু বৈধ ভোটার তালিকায় তার নাম নেই।

এ বিষয়ে জাবি ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, “আমাদের কাছে এখনো সুস্পষ্ট অভিযোগ আসেনি। অভিযোগের ভিত্তিতে তথ্য প্রমাণিত হলে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।”

ঘোষিত কমিটিতে সভাপতি ফেরদৌস রহমান বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ৪৬তম ব্যাচের (২০১৬-১৭ সেশন) শিক্ষার্থী এবং সাধারণ সম্পাদক মো. জাবের আইবিএ-জেইউ (IBA-JU) ৫১তম ব্যাচের (২০২১-২২ সেশন) শিক্ষার্থী।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি হয়েছেন নৃবিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের (২০১৮-১৯ সেশন) শিক্ষার্থী আবু নাঈম। সিনিয়র যুগ্ম সম্পাদক পদে রয়েছেন বাংলা বিভাগের ৫১তম ব্যাচের (২০২১-২২ সেশন) শিক্ষার্থী হিমেল বাবু। সাংগঠনিক সম্পাদক হয়েছেন সরকার ও রাজনীতি বিভাগের ৫০তম ব্যাচের (২০২০-২১ সেশন) শিক্ষার্থী রাজিব হোসাইন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT