জাবির ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরুর দাবিতে উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
লালমনিরহাটের অটোমেটেড টার্নটেবিলে নিয়মিত ঘুরছে লোকোমোটিভ, কমছে দুর্ঘটনার ঝুঁকি বালিয়াকান্দিতে নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেপ্তার বালিয়াকান্দির বনগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বারেক শেখের মৃত্যু ফরিদপুরে সিজারিয়ান রোগীর পেটে দেড় কেজি গজ রেখে সেলাইয়ের দেড় মাস পর রোগীর মৃত্যু বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট

জাবির ৫৪তম ব্যাচের শিক্ষার্থীদের ক্লাস শুরুর দাবিতে উপাচার্যের নিকট স্মারকলিপি প্রদান

নিশান খান, (জাবি প্রতিনিধি )
  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ আগস্ট, ২০২৫
  • ২২৭ বার দেখা হয়েছে

সদ্য ভর্তি হওয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ সেশনের (৫৪তম ব্যাচ) সাধারণ শিক্ষার্থীরা তাদের ক্লাস শুরুর দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি প্রদান করেছেন। শিক্ষার্থীদের ভাষ্যে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির দীর্ঘ সময় পরও এখনো একাডেমিক কার্যক্রম শুরু না হওয়ায় তারা মানসিকভাবে হতাশ ও ক্ষতিগ্রস্ত।

বুধবার (৭ আগস্ট) দেওয়া স্মারকলিপিতে শিক্ষার্থীরা বলেন, “জীবনের গুরুত্বপূর্ণ এক অধ্যায়ে পৌঁছে আমরা নতুন স্বপ্ন ও লক্ষ্য নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছি। কিন্তু ক্লাস না শুরু হওয়ায় এক অনাকাঙ্ক্ষিত স্থবিরতা আমাদের ভবিষ্যতের পথকে প্রশ্নবিদ্ধ করে তুলছে।”
শিক্ষার্থীরা স্মারকলিপিতে উল্লেখ করেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফেব্রুয়ারি মাসে দেশের প্রথম সারির বিশ্ববিদ্যালয় হিসেবে সবার আগে ভর্তি পরীক্ষা নেওয়া সত্ত্বেও আগস্ট মাসেও এখনো ক্লাস শুরু করতে পারেনি, যেখানে অন্যান্য বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে মধ্যবর্তী পরীক্ষাও সম্পন্ন করেছে।
স্মারকলিপিতে আরও বলা হয়, “বিশ্ববিদ্যালয়ের মূল উদ্দেশ্যই শিক্ষা কার্যক্রম এগিয়ে নেওয়া। অথচ বর্তমানে শিক্ষার্থীরা শূন্যতায় ভুগছে এবং একাডেমিক সময় হারিয়ে ফেলছে। এমন পরিস্থিতিতে দ্রুত ক্লাস শুরুর রূপরেখা ঘোষণা করা না হলে তা শিক্ষার্থীদের শিক্ষাজীবনে স্থায়ী ক্ষতির কারণ হতে পারে।”
৫৪ তম ব্যাচের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আব্দুল্লাহ আল মাসুম বলেন, সবার আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছিল। অথচ এখনো ক্লাস শুরু হয়নি কিংবা নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। আমরা চাই দ্রুত ক্লাস শুরুর তারিখ ঘোষণা দেওয়া হোক।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, ৫৪ ব্যাচের ক্লাস শুরুর বিষয়ে আমরা জরুরী মিটিং ডেকেছি ; মিটিংয়ের পর সিদ্ধান্ত জানাতে পারবো। আশা করছি, খুব দ্রুতই ৫৪ ব্যাচের ক্লাস শুরু করতে পারবো।
সবশেষে শিক্ষার্থীরা উপাচার্যের সহানুভূতিশীল হস্তক্ষেপ কামনা করে অনুরোধ জানান, যাতে নির্ধারিত সময়ের মধ্যে ক্লাস শুরু হয় এবং তারা সঠিক সময়ের মধ্যে একাডেমিক কার্যক্রমে সম্পৃক্ত হতে পারেন।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT