নোটিশ:
শিরোনামঃ
গণতন্ত্রের স্মরণদিবসকে নাগরিক অধিকার রক্ষার অঙ্গীকারে রূপ দিতে হবে কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে ছয় দোকান ক্ষতিগ্রস্ত: সংবাদদাতার প্রতিবেদন আবুধাবিতে আলোচনার মধ্যেই ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রুশ হামলা শহীদ নূর হোসেন দিবস আজ: গণতন্ত্রের আন্দোলনের স্মৃতি ভারত থেকে ফেরার পরিকল্পনায় নতুন পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা: রয়টার্স নাগরিক অধিকার ও বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা: রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে আইনের শাসন বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ স্থগিতের মেয়াদ জানুয়ারি পর্যন্ত বাড়াল চীন পারমাণবিক স্থাপনার নিরাপত্তায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও আন্তর্জাতিক নজরদারি জরুরি বাইরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্র আবার জেনারেটরনির্ভর জনসমাগমের আয়োজনে নিরাপত্তা: আনুষ্ঠানিকতার সঙ্গে চাই কার্যকর প্রস্তুতি

জাককানইবিতে ‘জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৬’ উদ্‌যাপন

মোছাঃ মাহমুদা আক্তার নাঈমা, জাককানইবি প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৮৮ বার দেখা হয়েছে
622898992_25738709832455734_3731357462236786275_n

ময়মনসিংহে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের (জাককানইবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের আয়োজনে ‘জ্ঞানেই মুক্তি আগামীর ভিত্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ‘জাতীয় গ্রন্থাগার দিবস- ২০২৬’ বর্ণাঢ্যভাবে উদ্‌যাপিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিন প্রশাসনিক ভবনের সামনে থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে গিয়ে শেষ হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।উপস্থিত থেকে পায়রা অবমুক্ত করে তিনি দিবসটির শুভ উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, “প্রতি বছর ৫ ফেব্রুয়ারি আমাদের মনে করিয়ে দেয় গ্রন্থাগার বিষয়ে আমাদের ভাবতে হবে এবং এবিষয়ে যদি কোন ঘাটতি থাকে তাহলে তা পূরণ করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। আলোকিত ও জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে গ্রন্থাগারমুখী হওয়ার কোন বিকল্প নেই। পৃথিবীর সকল দেশেই গ্রন্থাগারে যে উপাদানগুলো থাকে তা সকল শ্রেণির মানুষ সর্বোচ্চ ব্যবহার করে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারেও গ্রন্থাগার খোলা থেকে শুরু করে বন্ধ হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা সর্বোচ্চ ব্যবহার করে।”

তিনি আরও বলেন, “গ্রন্থাগারে বিভিন্ন মাধ্যমে ব্যাপক রিসোর্স থাকে। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের আরও উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করবো, যেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা জ্ঞানার্জনে এবং গবেষণার জন্য গ্রন্থাগারের সর্বোচ্চ ব্যবহার করতে পারে।”

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, কলা অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) ড. মোহা. আজিজুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী গ্রন্থাগারিক মো. সাইফুল ইসলাম হিরক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT