জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের নতুন সংস্কার - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
How Bonuses and Promotions Foster Loyalty বুটেক্সে অনুষ্ঠিত হলো আইটিইটি-বুটেক্স ক্যারিয়ার ফেয়ার ২০২৬ আর্থ ডে’তে বুটেক্সে ‘প্লাস্টিক এক্সচেঞ্জ’: প্লাস্টিকের বদলে মিলছে বীজযুক্ত কলম নজরুল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ‘নবীন বরণ ও বিদায় সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠিত ধর্ম নয়, নিরাপত্তাই অগ্রাধিকার—বৌদ্ধ পূর্ণিমায় প্রধানমন্ত্রীর বড় বার্তা ইবির লালন শাহ হলে আবেগঘন বিদায়, শিক্ষার্থীদের চোখে জল! কুমিল্লা বিশ্ববিদ্যালয় বিএনসিসির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ইরান যুদ্ধে ক্ষেপণাস্ত্র ভাণ্ডার কমেছে, ভবিষ্যৎ সংঘাতে ঝুঁকিতে যুক্তরাষ্ট্র ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটের নতুন সংস্কার

মাহমুদা নাঈমা (জাককানইবি প্রতিনিধি)
  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২১৪ বার দেখা হয়েছে

বাস্তবায়ন হলো ওয়েবসাইট সংস্কার,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় পেল ওয়েবসাইটের (www.jkkniu.edu.bd) নতুন রূপ।

বৃহস্পতিবার (১৪ আগস্ট ২০২৫)সকালে উপাচার্যের কার্যালয়ে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে,ল্যাপটপের বাটনে ক্লিক করে নতুন ওয়েবসাইটের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম।
বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি বজায় রাখতে নেওয়া এই পদক্ষেপ প্রসঙ্গে,এসময় তিনি বলেন, “বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে যেকোনো প্রতিষ্ঠানের জন্য ওয়েবসাইট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রচারমাধ্যম। একটি বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো, একাডেমিক, গবেষণা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রাথমিক ধারণা পাওয়া যায় ওয়েবসাইট থেকে। বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিংয়েও এর ভূমিকা রয়েছে। তাই গুরুত্বের সাথে বিবেচনা করে আমরা নতুন ওয়েবসাইটটি আধুনিকভাবে তৈরি করেছি।”

এবিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, আগের ওয়েবসাইটটি ছিল পুরনো ও আধুনিক সুবিধাবঞ্চিত। নতুন ওয়েবসাইটটি তথ্যসমৃদ্ধ, দৃষ্টিনন্দন এবং সর্বাধুনিক প্রযুক্তি-সুবিধা সম্বলিত। ওয়েব ঠিকানা (www.jkkniu.edu.bd)অপরিবর্তিত রয়েছে।

এছাড়াও প্রতিটি বিভাগ ও দপ্তরের তথ্য হালনাগাদে একজন করে অ্যাডমিন নিয়োগ, প্রত্যেক শিক্ষক ও কর্মকর্তাকে ( নিজ নিজ তথ্য হালনাগাদ করতে) বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে আইডি ও পাসওয়ার্ড নেওয়ার অনুমতি প্রদান এবং নতুন ওয়েবসাইটের সার্বিক তত্ত্বাবধান বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল করবে বলে জানা গেছে।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. এ এইচ এম কামাল, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান, বিদ্রোহী হলের প্রভোস্ট প্রফেসর ড. মো. সাইফুল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান ড. মো. আলী আজগর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের দায়িত্বপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মুহাম্মদ একরামুল হক, বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কম্পিউটার প্রোগ্রামার মোহসিনা সুলতানা ও নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার রকিবুল ইসলাম রাকিব।

ওয়েবসাইট সংস্কারের পদক্ষেপ নেওয়া ও বাস্তবায়ন করায়, শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি হয়েছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT