গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় নিরপেক্ষ নির্বাচনের দাবি জামায়াতের - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় নিরপেক্ষ নির্বাচনের দাবি জামায়াতের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৮১ বার দেখা হয়েছে

১ আগস্ট ২০২৫

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, দেশে যেন আর কোনো নতুন ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে, সে জন্য একটি সুষ্ঠু ও নিরপেক্ষ জাতীয় নির্বাচন অপরিহার্য।

শুক্রবার (১ আগস্ট) সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন।

‘জুলাই চব্বিশের গণ-অভ্যুত্থান: প্রত্যাশা, প্রাপ্তি ও করণীয়’ শীর্ষক এই আলোচনা সভা ও ‘২য় স্বাধীনতার শহীদ ও আহত যারা’ বইয়ের ইংরেজি ও আরবি অনুবাদ প্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠানটির আয়োজন করে জামায়াতে ইসলামি।

গোলাম পরওয়ার বলেন, “চব্বিশের জানুয়ারি থেকেই দেশের সাধারণ মানুষ তৎকালীন সরকারবিরোধী আন্দোলনে সক্রিয় হয়ে ওঠে। এরপর জুন মাসে রাস্তায় নেমে আসে জনসাধারণ।”

তিনি আরও বলেন, “রাজনীতিতে টেকসই পরিবর্তনের জন্য প্রয়োজন মৌলিক রাষ্ট্রীয় সংস্কার ও রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক ঐক্য।”

জামায়াত নেতা মনে করেন, দেশের জনগণ এখন অনেক বেশি সচেতন ও সক্রিয়। এই রাজনৈতিক জাগরণকে ভিত্তি করে ভবিষ্যতের জন্য একটি গণতান্ত্রিক, সুশাসনভিত্তিক রাষ্ট্র গড়ে তোলা সম্ভব।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT