জাকসু ভিপি জিতু, জিএস মাজহারুল - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ

জাকসু ভিপি জিতু, জিএস মাজহারুল

নিশান খান, (জাবি প্রতিনিধি)
  • আপডেট সময় শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে

জাহানঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে জয়ী হয়েছে আব্দুর রশিদ জিতু এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে বিজয়ী হয়েছে মাজহারুল ইসলাম।

আব্দুর রশিদ জিতু স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল ও মাজহারুল ইসলাম ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী ছিলেন।
আজ শনিবার সন্ধা সাড়ে ৬টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
নির্বাচন কমিশন জানায়, ভিপি পদে সর্বোচ্চ ৩ হাজার ৩৩৪ ভোট পেয়েছেন আব্দুর রশিদ জিতু।
জিএস পদে সর্বোচ্চ ৩ হাজার ৯৩০ ভোট পেয়েছেন মাজহারুল ইসলাম।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT