জাকসু নির্বাচনের ভিপি, জিএস সহ বিভিন্ন পদে নির্বাচিত হলেন যারা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ইবিতে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন: সভাপতি সাকিব, সম্পাদক রবিউল কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নিহত, ৪ জন আহত উলিপুরে সিনেমার মতো ধাওয়া! উল্টে গেল সিএনজি, মিলল ২৭ কেজি গাঁজা নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন কুবিতে জুমার নামাজে জায়গা সংকট, ৬ মাস ধরে বন্ধ মসজিদ সম্প্রসারণ কাজ পেট্রোল পেতে আর লাইনে দাঁড়ানো নয়! চালু হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ মালয়েশিয়া খুলছে! প্রবাসে যাওয়ার স্বপ্নে নতুন আলো আবু সাঈদ হত্যা মামলায় ২ জনের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন তেল আছে, তবুও মিলছে না! বালিয়াকান্দিতে কৃত্রিম সংকটের অভিযোগে ক্ষোভ

জাকসু নির্বাচনের ভিপি, জিএস সহ বিভিন্ন পদে নির্বাচিত হলেন যারা

নিশান খান, (জাবি প্রতিনিধি)
  • আপডেট সময় শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে
জাহানঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ(জাকসু)  নির্বাচনে  ভিপি পদে   নির্বাচিত হয়েছেন তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি
ইনস্টিটিউট বিভাগের শিক্ষার্থী আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক (জিএস) পদে ইংরেজি বিভাগের  শিক্ষার্থী মাজহারুল ইসলাম, এবং সহ-সাধারণ সম্পাদক  পুরুষ (এজিএস) পদে প্রত্নতত্ত্ব বিভাগের মাস্টার্স শিক্ষার্থী ফেরদৌস আল হাসান বিজয়ী হন।

এছাড়া, এজিএস (নারী) পদে দর্শন বিভাগের মাস্টার্স শিক্ষার্থী আয়েশা সিদ্দিকা মেঘলা নির্বাচিত হন।

আজ শনিবার (১৩ সেপ্টেম্বর)  সন্ধা সাড়ে ৬টার দিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে নির্বাচন কমিশনের তরফ থেকে ঘোষিত চূড়ান্ত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।

বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা পদে পদে নেতৃত্বে এসেছেন। শিক্ষা ও গবেষণা সম্পাদক পদে ফার্মেসি বিভাগের আবু উবায়দা উসামা, পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক পদে গণিত বিভাগের সাফায়েত মীর, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ইংরেজি বিভাগের জাহিদুল ইসলাম বাপ্পি নির্বাচিত হয়েছেন।

সাংস্কৃতিক সম্পাদক পদে শেখ মহিবুল্লাহ জিসান আহমেদ, সহ-সাংস্কৃতিক সম্পাদক পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের রায়হান উদ্দিন, নাট্য সম্পাদক পদে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের রুহুল ইসলাম নির্বাচিত হন।

এছাড়া, ক্রীড়া সম্পাদক পদে বাংলা বিভাগের ৪৮তম ব্যাচের মাহমুদুল হাসান কিরণ, সহ-ক্রীড়া (ছাত্র) পদে মাইক্রোবায়োলজি বিভাগের মাহাদী হাসান, এবং সহ-ক্রীড়া (ছাত্রী) পদে গণিত বিভাগের ফারহানা লুবনা নির্বাচিত হয়েছেন।

আইটি ও গ্রন্থাগার সম্পাদক পদে ফার্মেসি বিভাগের রাশেদুল ইমন লিখন, সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন সম্পাদক পদে আহসান লাবিব, এবং সহ-সমাজসেবা ও মানবসেবা উন্নয়ন (ছাত্র) পদে মাইক্রোবায়োলজি বিভাগের তৌহিদ ইসলাম নির্বাচিত হয়েছেন।

স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সম্পাদক পদে প্রাণিবিদ্যা বিভাগের হুসনী মোবারক, পরিবহন ও যোগাযোগ সম্পাদক পদে পরিবেশ বিজ্ঞান বিভাগের তানভীর রহমান মনোনীত হয়েছেন।

এছাড়া, কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন ফাবলিহা জাহান, নাবিলা বিনতে হারুন, নুসরাত জাহান ইমা, হাফেজ তরিকুল ইসলাম, আবু তালহা, এবং মোহাম্মদ আলী চিশতী।

উল্লেখ্য গত ১১ সেপ্টেম্বর ৩৩ বছর পর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT