জাবি ছাত্রদল কমিটিতে পদ বাণিজ্যের অভিযোগ, জড়িত দুই শীর্ষ নেতা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

জাবি ছাত্রদল কমিটিতে পদ বাণিজ্যের অভিযোগ, জড়িত দুই শীর্ষ নেতা

নিশান খান, (জাবি প্রতিনিধি)
  • আপডেট সময় রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২১১ বার দেখা হয়েছে

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির পদে রাখতে টাকা দাবির অভিযোগ উঠেছে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর এবং সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের বিরুদ্ধে।

রবিবার (১০ আগষ্ট) বিকালে এমন অভিযোগ করেন শাখা ছাত্রদল কর্মী ও বিশ্ববিদ্যালয়ের ৪১তম ব্যাচের ইংরেজি বিভাগের শিক্ষার্থী মো. ইউনুস আলী।
অভিযোগ জানিয়ে ইউনুস আলী বলেন, কয়েকদিন আগে ৪৬তম ব্যাচের আহ্বায়ক কমিটির সদস্য আমার কাছে এসে বলে টাকা দিলে কমিটিতে নিশ্চিত পদ মিলবে। তখন সে আমাকে শীর্ষ দুই নেতার রেফারেন্সে গ্যারান্টি দেয় এবং টাকা ছাড়া পদ নেওয়া কঠিন বলে জানাই। পরবর্তীতে আমি জানতে পারি তারা মূলত আহ্বায়ক-সদস্য সচিবের হয়ে আমার কাছে টাকা নিতে এসেছিল। কিন্তু আমি টাকা দিতে অস্বীকার করি এবং এর পরিণতি হিসেবে আমাকে কোন পদে রাখা হয়নি।
তিনি আরো বলেন, ছাত্রদল করার কারণে আমি শিক্ষাজীবন শেষ করতে পারিনি। অনেক ত্যাগ স্বীকার করে ছাত্রদল করার পর আজকে আমাদের এ পরিণতি। টাকা ছাড়া পদ দিতেও চায়না।
অভিযোগের বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও পাওয়া যায়নি তাকে।
অভিযোগের বিষয়ে শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনীক বলেন, বিগত সময় থেকে স্বচ্ছতার সাথে রাজনীতি করে আসছি, যারা অভিযোগ দিয়েছে পুরোটাই অসত্য। টাকা পয়সার যদি লেনদেন হয়ে থাকে প্রমাণ স্বরুপ রসিদ দেখাতে বলেন তাদেরকে।
অভিযোগের বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর বলেন, তার সাথে আমার কোন কথা হয়নি। তার দাবি সম্পুর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। এ ধরনের কিছুই হয়নি।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT