জুলাই স্মৃতিস্তম্ভে নয়, শহীদ মিনারে শ্রদ্ধা — সমালোচনার মুখে জাবি ছাত্র ইউনিয়ন - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
জাককানইবিতে সমুদ্র ও জলবায়ু–বিষয়ক ‘Exploring the Blue Earth’ শীর্ষক আন্তর্জাতিক কর্মশালা অনুষ্ঠিত দুধকুমার নদে অবৈধ বালু উত্তোলন বন্ধে এসিল্যান্ডের হস্তক্ষেপ, স্বস্তিতে তীরবর্তী বাসিন্দারা ইবিতে জুলাই বিপ্লববিরোধী অভিযোগে ফের ৯ শিক্ষক বরখাস্ত নানিয়ারচর জোন (১৭ই বেংগল) এর মানবিক উদ্যো‌গে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম নির্বাহী পরিচালক হলেন মো. সাদি উর রহিম জাদিদ আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে ইবিতে আলোচনা সভা জামায়াতের মনোনয়নে কে এই হিন্দু প্রার্থী ভারত ছাড়তে তড়িঘড়ি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল পশ্চিমবঙ্গে বেওয়ারিশ কুকুরের প্রহরায় বেঁচে গেল পরিত্যক্ত নবজাতক দুর্গম কুড়ামারায় সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পেল ১২২ বাসিন্দা

জুলাই স্মৃতিস্তম্ভে নয়, শহীদ মিনারে শ্রদ্ধা — সমালোচনার মুখে জাবি ছাত্র ইউনিয়ন

নিশান খান, (জাবি প্রতিনিধি)
  • আপডেট সময় শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫
  • ৭৯ বার দেখা হয়েছে

২৪ এর গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই স্মৃতিস্তম্ভ ‘অদম্য ২৪’ এ ফুল না দিয়ে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি দিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, জাবি সংসদ। এ ঘটনায় ক্যাম্পাসে সমালোচনার ঝড় উঠেছে।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে সংগঠনটির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে জুলাই শহীদের স্মরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানা যায়, বিভিন্ন সাংগঠনিক, সামাজিক এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ঘটনাটি নিয়ে শিক্ষার্থীদের সমালোচনা করতে দেখা গেছে।

শিক্ষার্থীরা বলছে,  ছাত্র ইউনিয়নের মতো একটি ঐতিহাসিক, ক্রিয়াশীল ও সচেতন ছাত্র সংগঠনের পক্ষ থেকে এমন ঘটনা অনাকাঙ্ক্ষিত ও নীতি বিবর্জিত। ছাত্র ইউনিয়ন যদি জুলাইকে অস্বীকার করে শহীদ মিনারে ফুল দেয় তাহলে এই সংস্কৃতি ক্যাম্পাসে চালু হওয়ার আশংকা করেন তারা।

এ বিষয়ে জানতে চাইলে জাবিতে সক্রিয় গণ-অভ্যুত্থান রক্ষা আন্দোলনের আহবায়ক আব্দুর রশিদ জিতু বলেন, “২০২৪ সালের গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নির্মিত “অদম্য-২৪” স্মৃতিস্তম্ভটি ইতোমধ্যে সরকারি স্বীকৃতি পেয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের শিল্প, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা জনাব আদিলুর রহমান খান স্মৃতিস্তম্ভটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন।”

তিনি আরও বলেন, “এটি ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে নির্মিত একটি প্রতীকী ও ঐতিহাসিক স্থাপনা, তাই তাদের প্রতি শ্রদ্ধা জানানোর ক্ষেত্রে এটিই হওয়া উচিত ছিল একমাত্র উপযুক্ত স্থান। অথচ ইচ্ছাকৃতভাবে কেউ কেউ কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছেন, যা উদ্দেশ্যমূলক ও বিভ্রান্তিকর বলেই প্রতীয়মান হয়।”

তিনি বলেন, “অভ্যুত্থান-পরবর্তী সময়ে এসে এসব বিষয় নিয়ে যদি আমরা একটি সুস্পষ্ট সিদ্ধান্তে উপনীত না হই, তবে আন্দোলনের মূল চেতনা ও অর্জন ধূলিসাৎ হয়ে যেতে পারে। দল-মত নির্বিশেষে সবাইকে “অদম্য-২৪” স্মৃতিস্তম্ভের মর্যাদা ও গুরুত্ব অনুধাবন করে এখান থেকেই শ্রদ্ধাঞ্জলি জানানো উচিত বলে তিনি আশা প্রকাশ করেন।”
সরকার ও রাজনীতি বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী রাব্বি হাসান বলেন, “অদম্য ২৪ তো শুধু একটা ভাস্কর্য নয়, এটি আমাদের আন্দোলনের ইতিহাসের অংশ। জুলাই শহীদদের স্মরণে ফুল দিলে সেটিই হওয়া উচিত ছিল সম্মান জানানোর স্থান। শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হলেও এটি অদম্য ২৪ কে উপেক্ষা করার মতোই মনে হয়েছে। ছাত্র ইউনিয়নের মতো সচেতন সংগঠনের কাছ থেকে এমনটা আশা করিনি।”
অভিযোগের বিষয়ে জাবি ছাত্র ইউনিয়নের সভাপতি অদ্রি অংকুর বলেন, “আপনি নিশ্চয় জানেন আমাদের শহীদ মিনারের স্ট্রাকচার আমাদের জাতীয় জীবনের স্বাধীনতা সংগ্রামের সাথে জড়িত নানা আন্দোলনকে নির্দেশ করে।শহীদ মিনারের ৮টা সিঁড়ি বাংলাদেশের স্বাধীনতায় ভূমিকা রাখা ৮টি সংগ্রামকে নির্দেশ করে।আমরা তো এই জুলাই গণঅভ্যুত্থান কে আওয়ামী স্বৈরাচার থেকে স্বাধীনতার অভ্যুত্থান বলে অবিহিত করছি।”

তিনি বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের এই শহীদ মিনারে স্মরণ করা সাংঘর্ষিক বলে আমরা মনে করছি না। সে কারণেই আমাদের শহীদ মিনারে যাওয়া বলে তিনি মন্তব্য করেন।”

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT