ইবি'র শিক্ষকবাহী বাসের সাথে রূপসা বাসের মুখোমুখি সংঘর্ষ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
বালিয়াকান্দিতে জমি বিরোধের তদন্তে অনিয়মের অভিযোগ, পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে লিখিত অভিযোগ গ্রিস উপকূলে উদ্ধার ২০২ অভিবাসী, বেশিরভাগই বাংলাদেশি মক্কায় সৌদি, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি, একজনের ওপর হামলা মানেই তিন দেশের ওপর হামলা নেত্রকোনার বড় বাজারে ভয়াবহ আগুন, পুড়ছে ৫ বাণিজ্যিক প্রতিষ্ঠান; নিয়ন্ত্রণে ৭ ইউনিটের প্রাণপণ চেষ্টা সাকিবের দেশে ফেরা ও জাতীয় দলে ফেরার সম্ভাবনা নেই, ইঙ্গিত ক্রীড়া প্রতিমন্ত্রীর ফেসবুকে যুক্ত হলো বিকাশ, সহজ হলো ডিজিটাল পেমেন্ট বৃষ্টি উপেক্ষা করে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে’ দর্শনার্থীদের ঢল সেমিকন্ডাক্টর খাতে সুখবর, আসছে বিশেষ প্রণোদনা দক্ষিণ কোরিয়ার নজরে বাংলাদেশের পোশাক শিল্প, বড় বিনিয়োগ সম্ভাবনা জলাবদ্ধ এলাকায় কৃষিতে নতুন দিগন্ত: পলি নেট হাউসে বছরে ১০ লাখ পর্যন্ত মানসম্মত চারা উৎপাদন

ইবি’র শিক্ষকবাহী বাসের সাথে রূপসা বাসের মুখোমুখি সংঘর্ষ

মিজানুর রহমান, (ইবি প্রতিনিধি)
  • আপডেট সময় রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ১৭৮ বার দেখা হয়েছে

কুষ্টিয়া শহর থেকে ক্যাম্পাসে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষকবাহী (কোস্টার) একটি বাস।

রবিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১০ টার দিকে ক্যাম্পাস পার্শ্ববর্তী ১১ মাইল (বৃত্তিপাড়া) এলাকায় রূপসা বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ৬ জন শিক্ষকসহ ড্রাইভার আহত হয়েছেন বলে জানা গেছে। গুরুতর আহত ড্রাইভার ও একজন শিক্ষককে হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, কুষ্টিয়া শহর থেকে সকাল ১০ টায় শিক্ষকদের বাসটি ক্যাম্পাসের উদ্দেশ্যে ছেড়ে আসে । মাঝপথে এসে দ্রুত গতিতে চলছিলো। এদিক থেকে কুষ্টিয়াগামী রূপসা বাস আসছিল। ১১ মাইল এলাকায় এসে একটি অটোভ্যানকে ওভারটেক করতে গিয়ে ডানদিক থেকে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। ড্রাইভার ভিতরে চাপা পড়লে উপস্থিত ছাত্র জনতা বাসের সম্মুখে দড়ি বেঁধে জায়গা প্রশস্ত করে বের করেন ড্রাইভারকে।
বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক ড. আব্দুর রউফ জানান, ‘১১ মাইল এলাকায় দুর্ঘটনা ঘটেছে। ড্রাইভার নজরুল চাপা পড়ায় এক্স-রে করার জন্য মেডিকেলে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলে ইনজুরি সম্পর্কে জানা যাবে। আল হাদিস বিভাগের একজন শিক্ষক ড. মো. শফিকুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে, বাড়িতে পৌঁছে দেয়া হচ্ছে। বাকিরা তেমন আহত হননি। সব মিলিয়ে ৬-৭ জন ছিলেন।’
তিনি আরও জানান, ‘বিশ্ববিদ্যালয়ের বাসটি গ্যারেজে পাঠানো হচ্ছে আর রূপসা বাসটি হাইওয়ে পুলিশ উদ্ধার করে নিয়ে যাবে। রূপসা বাস মালিকের সাথে কথা বলেছি। তারা আসলে আলোচনায় বসা হবে।’

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT