নোটিশ:
শিরোনামঃ
গণতন্ত্রের স্মরণদিবসকে নাগরিক অধিকার রক্ষার অঙ্গীকারে রূপ দিতে হবে কুড়িগ্রাম কলেজ মোড়ে আগুনে ছয় দোকান ক্ষতিগ্রস্ত: সংবাদদাতার প্রতিবেদন আবুধাবিতে আলোচনার মধ্যেই ইউক্রেনের বিদ্যুৎ অবকাঠামোয় রুশ হামলা শহীদ নূর হোসেন দিবস আজ: গণতন্ত্রের আন্দোলনের স্মৃতি ভারত থেকে ফেরার পরিকল্পনায় নতুন পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা: রয়টার্স নাগরিক অধিকার ও বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা: রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে আইনের শাসন বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ স্থগিতের মেয়াদ জানুয়ারি পর্যন্ত বাড়াল চীন পারমাণবিক স্থাপনার নিরাপত্তায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও আন্তর্জাতিক নজরদারি জরুরি বাইরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্র আবার জেনারেটরনির্ভর জনসমাগমের আয়োজনে নিরাপত্তা: আনুষ্ঠানিকতার সঙ্গে চাই কার্যকর প্রস্তুতি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রের রহস্যজনক মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের

প্রতিবেদকের ছবি
মিজানুর রহমান (ইবি প্রতিনিধি)
  • আপডেট সময় বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ২৫৪ বার দেখা হয়েছে
সাজিদ আব্দুল্লাহ। সংগৃহীত ছবি
সাজিদ আব্দুল্লাহ। সংগৃহীত ছবি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ’র রহস্যজনক মৃত্যুর সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি করেছেন সাজিদের বাবা। কিন্তু লাশ নিয়ে রাজনীতি হোক এমনটা চান না তিনি।
বুধবার (২৩ জুলাই) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জ কক্ষে সাংবাদিক সম্মেলনে এ কথা জানান আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড.মো. নাছির উদ্দিন মিঝি।
তিনি আরো বলেন, গতকাল সাজিদের পিতা ক্যাম্পাসে এসে সাংবাদিক, ক্রিয়াশীল সংগঠন ও শিক্ষকদের সাথে দেখা করে বলেছেন যে, সাজিদের মৃত্যু যদি স্বাভাবিক হয়, তাহলে আমাদের এ বিষয়ে কোন কথা নেই। আর যদি তার মৃত্যুটা অন্তর্ঘাতমূলক/ হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার চাই।
এছাড়া সাজিদকে নিয়ে কোন অপরাজনীতি যাতে না করা হয়, কোন পক্ষ যেন সুবিধা না নিতে পারে, সন্তানের হত্যার বিচার মুখ্য বিষয় উল্লেখ করে তিনি (বাবা) বলে গেছেন। বাবা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের কোন কার্যক্রম স্থগিত হোক, প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে ব্যাহত হোক সেটা আমি চাই না।
এছাড়াও তিনি বলেন, আমরা আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্ট সংক্ষুব্ধ। সঠিক বিচার না পাওয়া পর্যন্ত আমরা থেমে থাকবো না।একজন শিক্ষার্থীর মৃত্যু একটা পরিবারকে শেষ করে দিয়েছে। সাজিদের হত্যাকাণ্ড প্রশাসন দুর্বলতা প্রকাশ পেয়েছে।
ড. নাছির উদ্দিন মিঝি মুখ্য উদ্দেশ্যকে কেন্দ্র করে বলেন, শিক্ষার্থীরা সাজিদ হত্যার বিচারের পাশাপাশি প্রশাসনের কাছে অনেক দাবি পেশ করতেছে। কিন্তু এটা মনে রাখতে হবে এগুলো চাইতে গিয়ে যেন মূল উদ্দেশ্য হারিয়ে না যায়। কোন অপপ্রচার যেন এখানে স্থান না পায়।তদন্তের ব্যাপারে প্রশাসন যেন শৈথিল্য প্রদর্শন না করে।
এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, ছাত্র ইউনিয়ন, জমিয়তে তালাবায়ে আরাবিয়া, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ইত্যাদি ছাত্র সংগঠনগুলোর নেতৃবৃন্দ ও আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষকমণ্ডলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৭ জুলাই সন্ধ্যায় শাহ আজিজুর রহমান হলের পাশে পুকুরে সাজিদের মরদেহ ভেসে থাকতে দেখা যায়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ সদস্যরা মরদেহ উদ্ধার করেন। তার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। সাজিদ টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বাসিন্দা। তিনি আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT