নোটিশ:
শিরোনামঃ
ভারত থেকে ফেরার পরিকল্পনায় নতুন পাসপোর্ট চেয়েছেন শেখ হাসিনা: রয়টার্স নাগরিক অধিকার ও বিচারপ্রক্রিয়ায় স্বচ্ছতা: রাজনৈতিক মতভেদের ঊর্ধ্বে আইনের শাসন বিরল খনিজ রপ্তানি নিয়ন্ত্রণ স্থগিতের মেয়াদ জানুয়ারি পর্যন্ত বাড়াল চীন পারমাণবিক স্থাপনার নিরাপত্তায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও আন্তর্জাতিক নজরদারি জরুরি বাইরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, জাপোরিঝঝিয়া পারমাণবিক কেন্দ্র আবার জেনারেটরনির্ভর জনসমাগমের আয়োজনে নিরাপত্তা: আনুষ্ঠানিকতার সঙ্গে চাই কার্যকর প্রস্তুতি কুড়িগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি প্রযুক্তিনির্ভর অর্থনীতির স্বপ্ন বাস্তবায়নে চাই গবেষণা ও দক্ষতার সেতুবন্ধ এআই ও সেমিকন্ডাক্টর খাতে প্রবাসী দক্ষতা কাজে লাগাতে চায় বাংলাদেশ লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’: প্রবাসীদের সাংস্কৃতিক মিলনমেলা

ইবিতে গবেষণা ও নেতৃত্ব রূপান্তর বিষয়ক সেমিনার 

মিজানুর রহমান, (ইবি প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে
Oplus_0
Oplus_0

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) “দ্য আনভেইলিং: রিসার্চ ইনসাইটস এন্ড লিডারশিপ ট্রানজিশন” শীর্ষক এক বিশেষ সেমিনার ও প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদ আয়োজিত এই অনুষ্ঠানে আলোচনার মূল বিষয় ছিল – “Navigating the Research and Higher Study Landscape: A Multi-Disciplinary Perspective”। এ অনুষ্ঠানে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সমাজ কল্যাণ বিভাগের প্রভাষক হাবিবুর রহমান।
চারটি ভিন্ন ডিসিপ্লিনের আলোচনায় অংশ নেন বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মনজুর রহমান, ফার্মেসি বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান, অ্যাপ্লাইড কেমিস্ট্রি ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান এবং চারুকলা বিভাগের সভাপতি ও আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মো. কামরুল হাসান।
আলোচনায় প্যানেলিস্টরা গবেষণার সম্ভাবনা ও চ্যালেঞ্জ, কার্যকর নেতৃত্বের গুরুত্ব, ভবিষ্যতের কর্মক্ষেত্রের জন্য প্রয়োজনীয় দক্ষতা এবং সৃজনশীলতাকে বাস্তব প্রভাবের রূপ দেওয়ার উপায় নিয়ে দিকনির্দেশনা দেন।
এসময় ইবি গবেষণা সংসদের সভাপতি সানোয়ার হোসেন বলেন, আজকের কর্মশালাটি আমাদের সংগঠনের জন্য একটি স্মরণীয় মাইলফলক হয়ে থাকবে। এর ধারাবাহিকতায় আমরা পূর্বেও বিভিন্ন প্রশিক্ষণ, সেমিনার ও গবেষণাকেন্দ্রিক কার্যক্রম আয়োজন করেছি এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখবো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, গবেষণার মৌলিক বিষয়গুলো আয়ত্ত করা তরুণ গবেষকদের দেশ ও জাতির বৃহত্তর উন্নয়নে সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম করবে।
তিনি আরোও বলেন, আমরা বিশ্বাস করি, এই সদিচ্ছা ও সহায়তা বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং শিক্ষার্থীদের মধ্যে গবেষণার প্রতি গভীর আগ্রহ সৃষ্টি করবে। ইসলামী বিশ্ববিদ্যালয়কে একটি শক্তিশালী গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার এই প্রচেষ্টায় আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।
চারুকলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. কামরুল হাসান বলেন, যখন মানুষ গবেষণাকে ভয় পায়, তখনও আমাদের বিশ্ববিদ্যালয়ের একদল যুবক সেই কাজটি করে যাচ্ছে। গবেষণা ছাড়া একটি দেশ সামনে এগোতে পারে না। ধারণার দাম পৃথিবীতে সবচেয়ে বেশি।
উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞানের মা। উৎপাদনের জন্য দরকার গবেষণা, ভাবনা ও আবিষ্কার। গবেষণা ছাড়া বিশ্ববিদ্যালয় কলেজ পর্যায়ে থেকে যায়। রাষ্ট্রের সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধান খুঁজে বের করাই গবেষণার মূল কাজ।
এসময় তিনি শিক্ষার্থীদের গবেষণায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
প্যানেল ডিসকাশনের শেষে শ্রোতাদের প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। আয়োজকরা আশা প্রকাশ করেন, এই আলোচনা শিক্ষার্থীদের গবেষণা, নেতৃত্ব ও সৃজনশীলতার পথে এগিয়ে যেতে অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, অনুষ্ঠান শেষে ইসলামী বিশ্ববিদ্যালয় গবেষণা সংসদের ২০২৫-২০২৬ সেশনের কমিটি গঠন করা হয় এবং সেমিনারে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT