ইবি ক্যাফেটেরিয়ায় পর্দানশীন নারীদের জন্য বিশেষ কর্নার চালু - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কারাগারে ইমরান খানের দৃষ্টিশক্তির ৮৫% নষ্ট: সুপ্রিম কোর্টে মেডিকেল রিপোর্ট জমা নারী প্রার্থীকে কেন্দ্রের সামনে চড়থাপ্পড়ের অভিযোগ, হাসপাতালে হাবিবা নির্বাচনের দিন চার ধাপে ভোটের হার পাঠাতে নির্দেশ ইসির ব্যালট বাক্সে হাত দেওয়ার চেষ্টা করলে কঠিন পরিণতি শায়খ আহমাদুল্লাহ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে আমার ভোটে জিতবে যে, দায় আমারও যা করবে সে যানবাহনে বিধিনিষেধ: ভোটের আগে–পরে চলাচলে কড়াকড়ি টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললেও শাস্তি নয়, বাংলাদেশকে নতুন আইসিসি ইভেন্ট আয়োজনের আশ্বাস ইসলামি বিপ্লবের বার্ষিকীতে ইরানে ২ হাজারের বেশি বন্দির সাজা মওকুফ রোহিঙ্গা সংকটে ২০ লাখ ইউরো সহায়তা দিল ইইউ

ইবি ক্যাফেটেরিয়ায় পর্দানশীন নারীদের জন্য বিশেষ কর্নার চালু

মিজানুর রহমান, (ইবি প্রতিনিধি)
  • আপডেট সময় সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০০ বার দেখা হয়েছে

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে যুক্ত করা হয়েছে পর্দানশীন নারীদের জন্য বিশেষ কর্নার। ক্যাফেটেরিয়ার এক কোণে কালো কাপড় দিয়ে বানানো হয়েছে কর্ণারটি। এ জায়গায় বসে পর্দানশীন নারীরা নির্বিঘ্নে খাবার গ্রহণ করতে পারবে।

রবিবার (৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার এই বিশেষ কর্ণার পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন, অন্যান্য নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা।
এ বিষয়ে টিএসসিসির পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, ‘পর্দানশীন মেয়েদের আলাদা জায়গার বিষয়ে শিক্ষার্থীরা অবগত করে আসছিলেন। অনেক নারী শিক্ষার্থীরা আছে যারা পর্দার নিয়ম মেনে খাবার খেতে চায়। এটা ভেবেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘ছেলে-মেয়ে একসাথে খাবে এটা যেমন বিশ্ববিদ্যালয়ের কালচার, তেমনি কেউ পর্দার নিয়ম মেনে জীবন পরিচালনা করবে এটাও কালচার। ছেলে-মেয়ে একসাথে বসে খাবার খাবে সেই টেবিলগুলো উন্মুক্ত আছেই। তবে যারা পর্দা মেনে খাবার খায়, তাদের অধিকারটুকু যেন থাকে সেই জায়গা থেকেই এটা করা হয়েছে।’

পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার পরিচালককে খাবারের মান বাড়ানোর ব্যাপারে তাগাদা দেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT