কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
কুবি শিক্ষার্থীদের রাতের যাতায়াত সুবিধার্থে দুটি বাস বৃদ্ধি আত্রাইয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু নবীনদের পদচারণায় মুখরিত কুবি ক্যাম্পাস; উৎসবমুখর পরিবেশে বরণ কুবিতে প্রথম জাতীয় বিতর্ক প্রতিযোগিতা রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ নজরুল বিশ্ববিদ্যালয়ে বর্ণিল আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন ইবিতে রিপোর্টার্স ইউনিটির নির্বাচন: সভাপতি সাকিব, সম্পাদক রবিউল কুড়িগ্রামে ট্রাক্টরের আঘাতে অটোচালক নিহত, ৪ জন আহত উলিপুরে সিনেমার মতো ধাওয়া! উল্টে গেল সিএনজি, মিলল ২৭ কেজি গাঁজা নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে বগাছড়িতে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল, পুরস্কার ও আর্থিক অনুদান প্রদান

কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

আল জাজিরা
  • আপডেট সময় সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১২৫ বার দেখা হয়েছে
Collected

ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিম জানিয়েছে, কাতার ও ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ইরান সমন্বিত ক্ষেপণাস্ত্র অভিযান শুরু করেছে।

‘অ্যানানসিয়েশন অব ভিক্টরি’ নামে এ অভিযানে ইরান একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

হামলার বিস্তারিত এবং হতাহতের সংখ্যা এখনও জানা যায়নি।

রবিবার যুক্তরাষ্ট্র ইরানের পরমাণু স্থাপনায় হামলার পর মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও সামরিক সদস্যদের লক্ষ্যবস্তু করার অঙ্গীকার করেছিল ইরান।

এ পরিস্থিতিতে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের দূতাবাসগুলো তাদের নাগরিকদের জরুরি নির্দেশনা জারি করে আশ্রয়কেন্দ্রে অবস্থান করার পরামর্শ দেয়।

সাধারণ মানুষের সুরক্ষায় কাতার অস্থায়ীভাবে তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

এদিকে, দোহার আকাশে আল-উদেইদ বিমানঘাঁটির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হতে দেখা গেছে এবং রাজধানী জুড়ে বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে।

পরবর্তীতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আল-উদেইদ ঘাঁটিতে হামলার দায় স্বীকার করেছে।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT