নোটিশ:
শিরোনামঃ
ভারত থেকে ভেসে আসা গাছের গুঁড়ি নদী থেকে সংগ্রহ করতে গিয়ে নাগেশ্বরীতে একজন নিখোঁজ

মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
- আপডেট সময় সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
- ২১৫ বার দেখা হয়েছে


কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে ভেসে আসা গাছের গুঁড়ি ধরতে গিয়ে মনসুর আলী (৪৫) নামে এক ব্যক্তি স্রোতে ডুবে নিখোঁজ হয়েছেন।
সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের খেলার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজ ব্যক্তি বেবরবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খামার নকুলা এলাকার বাসিন্দা। তিনি ধান ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়রা জানান, উজান থেকে ভেসে আসা গাছের গুঁড়ি ও কাঠ ধরতে নদে নামেন তিনি। এ সময় প্রবল স্রোতে ডুবে যান তিনি। এ সময় স্থানীয়রা খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়।
এ বিষয়ে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তাদের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে।’
নিজেকে বিয়ে করেছিলেন, এক বছর পর ‘নিজেকেই ডিভোর্স’ দিলেন সুয়েলেন কেরি
22 September 2026
এই ধরনের আরও নিউজ






Leave a Reply