নোটিশ:
শিরোনামঃ
বৈশ্বিক মজুত কমায় তেলের দামের পূর্বাভাস আবার বাড়াল যুক্তরাষ্ট্রের ইআইএ ডেটা সেন্টারের বিদ্যুৎ চাহিদায় ৩.৬ গিগাওয়াটের চুক্তি গুগলের দক্ষিণ এশিয়ার প্রবৃদ্ধি ৬.৯% হতে পারে, জ্বালানি ও আবহাওয়ায় ঝুঁকি: বিশ্বব্যাংক ডেঙ্গুর প্রকোপ বাড়ায় ভ্যাকসিন ট্রায়াল বিবেচনায় বাংলাদেশ রামপালে ৪৪২ মেগাওয়াট-পিক সৌরবিদ্যুৎ প্রকল্পের উদ্যোগ বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী রেমিট্যান্স ও রিজার্ভে স্বস্তি, তবে সংস্কার জরুরি: বিশ্বব্যাংক ট্যানারি বর্জ্য থেকে বছরে ১০ কোটি ডলারের আমদানি বিকল্প তৈরির সম্ভাবনা বাংলাদেশ-ইন্দোনেশিয়া অর্থনৈতিক সম্পর্ক গভীর করতে সিইপিএ প্রস্তাব কুবি শিক্ষার্থীকে ছিনতাইয়ের অভিযোগ, ১০ লাখ টাকা দাবির ঘটনায় তদন্তে পুলিশ

ইবিতে মানববন্ধন: যৌথবাহিনীর গুলিতে শ্রমিক নিহতের ঘটনায় শিক্ষার্থীদের প্রতিবাদ

মিজানুর রহমান, (ইবি প্রতিনিধি)
  • আপডেট সময় মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ১২৭ বার দেখা হয়েছে
সংগ্রহীত

নীলফামারীর উত্তরা এক্সপোর্ট প্রসেসিং জোনে (ইপিজেড) কারখানা বন্ধ ও ছাঁটাইয়ের জেরে শ্রমিক ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে  যৌথবাহিনীর গুলিতে শ্রমিক হাবিবের নিহত হওয়ার ঘটনায় মানববন্ধন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) নীলফামারী জেলা ছাত্রকল্যাণ সমিতি’র আয়োজনে সন্ধ্যা ৬টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
এসময় শিক্ষার্থীদের হাতে ‘হাবীব হত্যার বিচার চাই; চাইলাম ন্যায্য অধিকার, খাইলাম গুলি–হাবীব; আমার ভাইয়ের বুকে গুলি কেন ইন্টিরিম জবাব চাই; চাইলাম ভাত খাইলাম বুলেট; শ্রমিক বাঁচলে বাঁচবে দেশ; শ্রমিকের জীবনের দায় কে নেবে’ ইত্যাদি প্লেকার্ড দেখা যায়।
নীলফামারী জেলা ছাত্র কল্যাণের সভাপতি রাউফুল্লাহ খানের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার সাবেক সমন্বয়ক এসএম সুইট, সহ-সমন্বয়ক গোলাম রব্বানী, ইয়াশিরুল কবীর সৌরভ, ইবি সংসদের সভাপতি নূর আলম, নীলফামারী জেলার শিক্ষার্থী সহ অন্যান্য জেলার শিক্ষার্থীবৃন্দ।
এসময় শিক্ষার্থীরা বলেন, ‘পেটুয়া হাসিনা বাহিনী যেভাবে আন্দোলন দমন করতো নতুন বাংলাদেশেও একই পন্থা অবলম্বন করা হচ্ছে। তাদের তো যৌক্তিক আন্দোলন ছিলো। গত তিনদিনে কোনো সমাধান হয়নি। হাবীব ভাইকে অন্যায়ভাবে হত্যা হয়েছে। আমরা তার পরিবারের জন্য ক্ষতিপূরণ চাই। যে রক্তের উপর ইন্টিরিম সরকার দাঁড়িয়ে সেই রক্তের সাথে বেইমানি করে যৌথ বাহিনীকে সাধারণ জনগণের উপর লেলিয়ে দিচ্ছেন। এটা কোনোভাবে কাম্য নয়।’
ইবি সংসদের সভাপতি নূর আলম বলেন,‘যাদের রক্তের টাকায় আমরা পড়াশোনা করছি এবং যৌথ বাহিনীর বেতন চলছে; আজ সেই শ্রমিকদের উপর হামলা করা হয়েছে। ইন্টিরিম সরকার জনগণের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছেন মর্মে দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে।’
সাবেক বৈবিছা’র ইবি শাখার সমন্বয়ক এসএম সুইট বলেন, ‘জুলাই আন্দোলনের মোড় ঘুরিয়েছিলো উত্তরবঙ্গের সন্তান আবু সাঈদ। যত সরকার এসেছে তারা উত্তরবঙ্গের সাথে বেইমানি করেছে এবং উত্তরবঙ্গকে তারা শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে। যারা শিক্ষক কর্মকর্তা-কর্মচারী আপনারা আর কতদিন চুড়ি পরে বসে থাকবেন? আপনারা কি জনগনের কাতারে এসে দাড়াতে পারেন না? আপনারা কার টাকায় বেতন পান? আপনারা কিভাবে বসে থাকেন?
তিনি সরকারকে ইঙ্গিত করে বলেন, বারবার জুলাই যোদ্ধাদের উপর হামলা কেন? শ্রমিকরা তো অস্ত্র নিয়ে দাঁড়ায়নি। তারা তাদের যৌক্তিক দাবি নিয়ে এসেছিলো কিন্তু তাদের উপর কেন হামলা হলো? কেন হত্যা করা হলো? ইন্টিরিম সরকার হত্যার দায় না নিলে এরশাদের মতো পতন হবে। অথবা দিল্লি নাহয় পিন্ডি পালিয়ে যাবেন। আমরা ‘হাবিব’ হত্যার বিচার চাই।’

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT