কুড়িগ্রামে সবুজ পাঠশালার শিশুদের মাঝে গ্রীন ভয়েসের শীতবস্ত্র বিতরণ - দৈনিক সাবাস বাংলাদেশ
নোটিশ:
শিরোনামঃ
ভূগর্ভস্থ টানেল ও বাঙ্কার: দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার এক নতুন দিগন্ত কুবির বিজয়-২৪ হলকে মাদকমুক্ত করতে উপাচার্য ও প্রক্টর বরাবর স্মারকলিপি নানিয়ারচর সেনাবাহিনীর উদ্যোগে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা ও শিক্ষা সামগ্রী উপহার হাউজ অব লর্ডসে মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান, ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষায় জোর দাবি গুচ্ছের ‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ; পাসের হার ৩০ শতাংশ কুবিতে ৭০টি আসন ফাঁকা, গণবিজ্ঞপ্তি প্রকাশের সিদ্ধান্ত ময়মনসিংহ মেডিকেলের ছাত্রাবাসে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২ খুলনায় ‘নিজের অস্ত্রের গুলিতে’ নিহত পুলিশ সদস্য কুড়িগ্রামে র‍্যাব-১৩ এর অভিযান; প্রায় ২ মণ গাঁজাসহ গ্রেফতার মাদক ব্যবসায়ী অনুমতি জটিলতায় প্রীতি ম্যাচ স্থগিত, ক্ষোভ আবাসিক শিক্ষার্থীদের

কুড়িগ্রামে সবুজ পাঠশালার শিশুদের মাঝে গ্রীন ভয়েসের শীতবস্ত্র বিতরণ

মোঃ জাকারিয়া হোসেন, কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ৭৪ বার দেখা হয়েছে

শীতের উষ্ণতা ছড়িয়ে দিতে ও নতুন বছরকে বরণ করে নিতে পরিবেশবাদী যুব সংগঠন গ্রীন ভয়েসের উদ্যোগে কুড়িগ্রামে সবুজ পাঠশালার ক্ষুদে শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস রংপুর বিভাগীয় সমন্বয়ক রবিউল ইসলাম রুবেল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রীন ভয়েস কুড়িগ্রাম জেলা শাখার সাধারণ সম্পাদক নুরনবী সরকার, উলিপুর উপজেলা শাখার সভাপতি সৌরভ বাবু, কুড়িগ্রাম সরকারি কলেজ শাখার সাধারণ সম্পাদক সাদমান হাফিজ স্বপ্নসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শীতার্ত শিশুদের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। পরিবেশ সংরক্ষণ ও সচেতনতার পাশাপাশি সমাজের অসহায় মানুষের কল্যাণে গ্রীন ভয়েস নিয়মিতভাবে সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তারা।

শীতবস্ত্র পেয়ে সবুজ পাঠশালার শিশুরা আনন্দ প্রকাশ করে

শীতবস্ত্র পেয়ে সবুজ পাঠশালার শিশুরা আনন্দ প্রকাশ করে

শীতবস্ত্র পেয়ে সবুজ পাঠশালার শিশুরা আনন্দ প্রকাশ করে এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানায়।

শেয়ার করুন

Comments are closed.

এই ধরনের আরও নিউজ

© কপিরাইট ২০২৪-২০২৫ | সর্বস্বত্ব সংরক্ষিত

ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: NagorikIT